মানুষের মনের কথা পড়ে হাল ফেরাবে বামেরা, ঘর-ঘর থেকে উত্তর আনবে মুখবন্ধ খাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মানুষের মনের কথা পড়ে হাল ফেরাবে বামেরা, ঘর-ঘর থেকে উত্তর আনবে মুখবন্ধ খাম। ওয়াকিবহাল মহল মনে করছে তাহলে কি এবার আত্ম সমালোচনা শুনতে প্রস্তুত বামেরা! ভোটে শূন্যে নেমে আসার পর বামেরা স্থির করেছিল এবার জনগনের ঘরে ঘরে পৌঁছে যাবেন তাঁরা। একেবারে ভেতর থেকে তুল আনবেন তাঁদের গ্রহণ না করার কারণ। আর সেই মত বামেরা তৈরি হবে আগামীর জন্য। কথা ছিল দলের হাল ফেরাতে দরজায় পৌঁছে যাবে মেহনতি মানুষের দল।

আরও পড়ুনঃ তিন মাসের মুখ্যমন্ত্রী! মাঝরাতে ইস্তফা পাঠিয়ে কুর্শি ছাড়লেন তীর্থ

- Advertisement -

আলিমুদ্দিন ঠিক করেছে এবার রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে যাবে চিঠি। তাতে থাকবে কিছু প্রশ্নাবলী, কী কী প্রশ্ন থাকবে তা এখনো জানানো না হলেও ওয়াকিবহাল মহলের মতে হাল ফেরাতে মানুষের মনের কথা জানতে চায় লাল। আর সে কারণেই এবার মুখ বন্ধ খাম যাবে উত্তর নিয়ে আসতে। তবে কেউ চাইলে সেই চিঠির উত্তর নাও দিতে পারেন, কিম্বা উত্তর দিলেও ইচ্ছে হলে নাম ঠিকানা না লিখতে পারেন। তাতে কোন বাধ্যতামূলক  বিষয় রাখেনি দল।

ক্ষমতা হারানোর পর থেকে শতাংশের ভাগে কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকার পর এবার ঘুরে দাঁড়ানো শুরু করেছিল বামেরা। একেবারে শুরুর থেকে শুরু করতে চেয়েছিল। বহু বছরের সাদা ধুতি আর পাকা মাথার সমীকরণ বদলে দিয়ে কাঁধ মিলিয়ে টেনে এনেছিল নতুন প্রজন্মকে, যাঁরা এতোদিন আওয়াজ উঠিয়ে এসেছে। লাল পতাকা, উদ্দীপ্ত কন্ঠ, যুক্তি সব কিছু ভোট যুদ্ধের আগে গ্রাম শহরের অলি গলি থেকে হাততালি কুড়োলেও ফলাফলে প্রভাব ফেলেনি। স্বাধীনতার পর থেকে এই প্রথম শূন্য আসনে দাঁড়িয়েছে জ্যোতি বসুর দল। হাল ফেরাতে লাল ফেরেনি, কারো মনখারাপ, কেউ বা দোষ দিয়েছে মেরুকরণকে। এবার কাঁটাছেড়া করে মানুষের মতামত নিতে প্রস্তুত তারা। সূত্রের খবর

মানুষের মনের কথা পড়ে হাল ফেরাবে বামেরা, ঘর-ঘর থেকে উত্তর আনবে মুখবন্ধ খাম। রাজ্য জুড়ে সাধারণ মানুষের কাছে খামে করে এই চিঠি আর কিছু প্রশ্ন সম্বলিত খাম পৌঁছে যাবে। চাইলেও কেউ কেউ স্থানীয় নেতৃত্বের হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন উত্তরাবলী,  আলিমুদ্দিনের নির্দেশে প্রত্যেক বিধানসভা ওয়াড়ি যে নির্বাচনী কমিটি ছিল, সেখান থেকেই চিঠি যাচ্ছে মানুষের ঘরে ঘরে। উত্তর নিয়ে ফিরে এলেই খাম খুলে শুরু হবে নতুন পথের নতুন সমীকরণ তৈরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর