নজরবন্দি ব্যুরোঃ এবার ধর্নায় বসলেন এক সন্তানসম্ভবা। নিজের স্বামীকে ফিরে পেতে তাঁরই বাড়ির সামনে বসে থাকলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এই ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া এলাকায়। পুলিশ সূত্রে যানা গেছে পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় অভিযুক্ত স্বামী। ঘটনাটি পাঁচ কান হতে পান্ডুয়া থানার পুলিশ সেখানে পৌঁছায়।
আরও পড়ুনঃ “শুধুমাত্র দেবের পা চেটে নায়িকা হয়েছে” নেটিজেনদের মন্তব্যে কি বললেন সৌমিতৃষা?
পুলিশ সূত্রে যানা গেছে পান্ডুয়ার হরাল মাঝের পাড়ার বাসিন্দা সৈয়দ আমিরুল ইসলাম। তার সঙ্গেই বিয়ে হয়েছিল গুরাপের খানপুরের বাসিন্দা রেহেনা খাতুনের। তাঁরা প্রায় এক বছরের সাংসারিক জীবন। যানা যায় এক বছর আগে পান্ডুয়ার মেলায় তাঁদের পরিচয় হয়। তার পরেই একে অপরের প্রেমে পরে তাঁরা।

এর পর ২০২২ সালের ২৫ অক্টোবর তাঁদের রেজিস্ট্রি হয়। রেহানা জানায় তার স্বামী আমিরুল প্রায় দিনই নেশা করে বাড়ি ফিরত। শুধু তাই নয় নেশার ঘোরে তাঁকে মারধর এবং গালিগালাজও করত। তার স্বামীর পাশাপাশি তার শ্বশুর শাশুড়ি ও তার ওপর অত্যাচার করত। এমনকি ছেলে মারলে তাঁকে প্রসয়ও দিত।
এবার ধর্নায় বসলেন সন্তানসম্ভবা, নেপথ্যে কারণ কি?
এর পর একদিন অভিযুক্ত স্বামী ঘরের মধ্যেই মদ্যপান করতে শুরু করে। তাঁকে মদ্যপান করা অবস্থায় স্বামী দেখে ফেলে এর পরই শুরু হয় অশান্তি। এরপর কথা কাটাকাটি হতে হতে অশান্তি একসময় চরমে ওঠে। এরপর রেগে গিয়ে স্বামী তাঁকে রাস্তায় ফেলে দিয়ে এসে নিজে বাড়ি ফিরে আসে। তার পর কিছুক্ষণপর স্ত্রী ফিরে এসে দরজার সামনে ধর্নায় বসে। আপাতত পুলিসি হেফাজতে রয়েছে ওই ব্যাক্তি এবং তার পরিবার।



