Soumitrisha: “শুধুমাত্র দেবের পা চেটে নায়িকা হয়েছে” নেটিজেনদের মন্তব্যে কি বললেন সৌমিতৃষা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মিঠাই খুব জনপ্রিয় একটি ধারাবাহিক। বেশ কয়েক বছর দাপিয়ে রাজ করেছে এই সিরিয়াল। মিঠাইয়ের অনুরাগীর সংখ্যাও বিশাল। গত ৩১ তারিখ মিঠাইয়ের শেষ শুটিং হয়ে গেছে। আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলছে এই ধারাবাহিক। তবে এরই মধ্যে মিঠাই অনুরাগীদের কাছে সুখবর। এবার বড় পর্দায় দেখা যাবে মিঠাই ওরফে সৌমিতৃষাকে।

আরও পড়ুনঃ বাবা সামনে, পরনে শুধু তোয়ালে! চরম কটাক্ষের মুখে পড়তে হল শ্রীদেবীর দুই কন্যাকে

এবার দেবের সাথে জুটি বাঁধতে চলেছে সৌমিতৃষা। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হতে চলেছে দেবের নতুন সিনেমা প্রধানের। সেখানেই দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে। সম্প্রতি এই খবর সকলের সামনে এসেছে। তবে এই সংবাদ শুনে মিঠাই অনুরাগীরা খুশি হলেও খুশি নন নেটিজেনদের একাংশ। অনেকে দাবি করছেন দেবের সঙ্গে সুসম্পর্কের জেরেই নাকি সৌমিতৃষা কাজ পেয়েছেন।

"শুধুমাত্র দেবের পা চেটে নায়িকা হয়েছে" কি বললেন সৌমিতৃষাএই নিয়ে নানা বিতর্ক দেখা যাচ্ছে ইদানীং। তবে এইসব মন্তব্য মুখ বুজে শুনে নেন নি মিঠাই ওরফে সৌমিতৃষা। তিনি এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি বলেছেন ” সবাই যা বলবে বলুক। আমি সব মেনে নেব চুপ করে। হ্যাঁ, সম্পর্ক তো ভীষণই ভাল। ওঁরা সবাই আমাকে ভীষণ স্নেহ করেন। দেব দাও আমাকে খুব স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই তো সবচেয়ে বড় কথা। সেটাই সবাই আগে দেখে তাই নয় কি। আমি দেবদার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না। দেব দাও সেটা চায়নি।”

“শুধুমাত্র দেবের পা চেটে নায়িকা হয়েছে” কি বললেন সৌমিতৃষা

"শুধুমাত্র দেবের পা চেটে নায়িকা হয়েছে" কি বললেন সৌমিতৃষা
“শুধুমাত্র দেবের পা চেটে নায়িকা হয়েছে” কি বললেন সৌমিতৃষা

সৌমিতৃষা আরও বলেন “একটা কাজের পর আরেকটা কাজ পাওয়া সেটা কি শুধুমাত্র সুসম্পর্কের জন্য সম্ভব? যোগ্যতা না থাকলে বোধহয় পাওয়া যায় না তা আমরা সবাই জানি। তবে আমার ভাল লেগেছে। কারণ আমায় নিয়ে এত বেশি চর্চা হচ্ছে সে তো ভালই। আমি চর্চাতেই থাকতে সর্বদা ভালবাসি।” তিনি যোগ করেন “ভগবানের কৃপায় আমি আজ এতটা জনপ্রিয়। আর যাঁরা জনপ্রিয়তার শীর্ষে থাকেন, তাঁদের নিয়ে সমালোচনা হয় সেটা তো স্বাভাবিক। কারণ সেখানে এসে আরও কিছু মানুষ মন্তব্য করবে। জনপ্রিয় না হলে তো আর তা করবে না। তাই এগুলো আমি মজার চোখে দেখি”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর