৩০এ স্কোর ২৬! বাংলায় প্রথম পরীক্ষার পর ফলাফল নিয়ে প্রেডিকশন শাহের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩০এ স্কোর ২৬! বাংলায় প্রথম পরীক্ষার পর ফলাফল নিয়ে প্রেডিকশন শাহের। আর সেখানেই তৃণমূলের প্রশ্ন, এভাবে পরীক্ষা শেষের রাত পেরোতেই এত আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছেন শাহ্। এমনকি বলা হচ্ছে এই মাইন্ডগেম গুজরাটের জিমখানায় রেখে আসুক মোদী শাহ্, এটা বাংলা। কার্যত হাই অ্যালার্ট, কড়া নিরাপত্তা, বিক্ষিপ্ত বিক্ষোভ সব মিয়ে গতকাল হয়েছে বাংলার প্রথম দফার নির্বাচন। নজিরবিহীন ভাবে কাল ভোট পড়েছে। বেলা ৩টের মধ্যেই ভোট পড়েছিল প্রায় ৭০ শতাংশ।

আরও পড়ুনঃ প্রথম দফার ভোটের পরেও প্রার্থী বদল করল তৃণমূল

অনেকেই বলেছিলেন, শাসক দলের বিপক্ষে গেলেই এতো ভোট পড়ে কম সময়ে, উল্টে সুব্রত মুখোপাধ্যায় হিসেব কষে দেখিয়েছিলেন কালই, ভোটের হার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক তৃণমূলের প্রাপ্ত হার। মুখ্যমন্ত্রী জনগণকে বলছিলেন প্রথম দফা থেকেই একেবারে ক্লিন বোল্ড করতে বিজেপিকে। তবে নির্বাচন শেষের থেকে বিজেপির নেতা মন্ত্রীরা যে পরিমাণ আত্মবিশ্বাস দেখাচ্ছেন তা ভাবাচ্ছে অনেককেই। নির্বাচন শেষের মুখে মুখেই জনসভা থেকে শুভেন্দু অধিকারী দাবী করেছিলেন, সব ভোট পদ্ম ফুলেই যাচ্ছে, এদিকে সারাদিন ধরে বিক্ষিপ্ত ভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন জোড়া ফুলে বোতাম টিপলেও ভোট যাচ্ছে পদ্মে, সেই জায়গায় অধিকারীর এই মন্তব্যে তৈরি হয়েছিল বিতর্ক।

আর সেই রেশ কাটার আগেই খোদ অমিত শাহ্ জানালেন গতকালের পরীক্ষা কেমন গেছে বিজেপির। আজকের টুইটারে স্বরাষ্টমন্ত্রী লিখেছেন, প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টি পাবে বিজেপি। এবং এটাই বিজেপির ২০০ আসন প্রাপ্তির প্রথম ধাপ বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলার মেয়েদের। স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, বহু বছর পর বাংলায় হিংসা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে কাল। কাল বিকেলেই এই মর্মে কমিশনের প্রশংসা করতে পৌঁছেছিলেন কৈলাস – অর্জুন। গতকাল রাজ্যে ৫টি জেলার মোট ৩০টি আসনে হয়েছে নির্বাচন। প্রতিবারের রেকর্ড ছাড়িয়েছে ভোট দানের হারে। সারাদিনের বিচারে মোট ভোট পড়েছে ৮৮ শতাংশ।

৩০এ স্কোর ২৬! অনেকেই মনে করছেন, সেই হারে আর পুরনো বিচারে স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছেন বাংলায় ভালো ফল করবে বিজেপি। আগামী নির্বাচনে থাকছে হটসিট নন্দীগ্রাম, এই বিষয়েও তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চায়, নন্দীগ্রামে পরিবর্তন আসলেই বাংলায় আসবে পরিবর্তন। তবে টুইটের পাল্টা টুইট এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পরেই পাল্টা কটাক্ষ করে টুইট করেছেন তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ও’ ব্রায়েন। তিনি জানিয়েছেন মোদী শাহ্ যেনো নিজেদের মাইন্ড গেম গুজরাটের জিম খানাতেই রেখে আসেন। এটা বাংলা, আর এখানে বাকি রাজ্যের সঙ্গে তুলনায় রাজনৈতিক বদল আসেনা। তবে আসল ফলাফল কি, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তার প্রক্রিয়া শুরু হয়েছে গত কালই। এখনো বাকি ৭ দফা। কোন দলের প্রেডিকশন মিলবে তা বোঝা যাবে আগামী ২রা মে।

1 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর