নজরবন্দি ব্যুরোঃ বঙ্গে ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শনিবারই মিটেছে প্রথম দফার ভোট। তারপরও ফের এক কেন্দ্রের প্রার্থী বদল করল তৃণমূল । উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের বদলে প্রার্থী করা হল রাজেশ সুন্দাসকে। ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের প্রাক্তন অফিসার নলিনী রঞ্জন রায়কে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ জোর করে রং মাখালে শাস্তি! করোনা ঠেকাতে দোলে কড়া বার্তা স্বাস্থ্য দফতরের
প্রচারও শুরু করেছিলেন তিনি। কিন্তু হটাৎ বদল করা হল তাঁকে। কিন্তু কারণ কি? কারণ হিসেবে মনে করা হচ্ছে মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে অনেক নেপালি ভোটার রয়েছেন। রাজেন সুন্দাস গুরুং ঘনিষ্ঠ বলে পরিচিত। সে কারণে ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই এই প্রার্থী বদল বলে মনে করা হচ্ছে। আগামীকাল বা পরশু মনোনয়নপত্র জমা দিতে পারেন রাজেন।
উল্লেখ্য, এর আগেও কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল করেছিল জোড়াফুল শিবির। আমডাঙা, অশোকনগর, দুবরাজপুর এবং কল্যাণী কেন্দ্রের প্রার্থী বদল করেছিল তৃণমূল।



