জোর করে রং মাখালে শাস্তি! করোনা ঠেকাতে দোলে কড়া বার্তা স্বাস্থ্য দফতরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলা সহ গোটা দেশেই ফিরে আসছে কোভিড দ্বিতীয় দফায়। তার মধ্যেই বাংলায় চলছে ২১এর নির্বাচন। জনজোয়ারের প্রচার থেকে নির্বাচন, ধীরে ধীরে কমছে মানুষের সতর্কতা, আর সেসবের মধ্যেই বাংলায় ফের থাবা বসাচ্ছে কোভিড। ইতিমধ্যেই কমতে শুরু করেছে সুস্থতার হার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এসবের মাঝেই আজ দোল।

আরও পড়ুনঃ দল যাঁর যাঁর, দোল সবার! গঙ্গা বক্ষে মদন সঙ্গে রং মাখলেন শ্রাবন্তী, তনুশ্রী

রঙের খেলায় মেতে সবাই। কিন্তু এই রং এর স্পর্শে ছড়িয়ে যেতে পারে করোনা, সেই কারণেই এবার কড়া নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, “শারীরিক ভাবে কাছে গিয়ে ধরে রং / আবির মাখাবেন না।” তার প্রেক্ষিতে উত্তরোত্তর করণার বৃদ্ধিই কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন কর্তারা। জনস্বাস্থ্য আধিকারিক অনির্বাণ দলুয়ের মতে, “উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন করতে হবে দোল।”

কিছু মানুষ নিজেরা নিয়ম করে থাকলেও, রাস্তায় বা আশেপাশের অনেকেই জোর করে রং লাগিয়ে বলেই থাকেন, বুরা না মানো, হোলি হ্যায়! কিন্তু এবার তাতেই কড়াকড়ি করছে স্বাস্থ্য দফতর। গত কাল ভোট আবহে শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২৯৪ জন মানুষ। এই পরিস্থিতিতে রং খেলার সময় সকলে বুঝতে পারবেন না কে আক্রান্ত, কে নয়, তাই কাউকে ধরে জোর করে রং লাগানো থেকে বিরত থাকতে বলছেন তাঁরা।

কারণ যে হারে সংক্রমণ বাড়ছে বাংলায়, তাতে কয়েকদিনের মধ্যেই শীর্ষে পৌঁছতে পারে বলে শঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে কে অপরের সঙ্গে রং খেললে, তা লাফিয়ে বাড়বে বলেই আশঙ্কা। সেই কারণের বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর