নজরবন্দি ব্যুরো: দল যাঁর যাঁর, দোল সবার! জলে স্থলে/জাগিল দোল বনে/নিখিল হিয়া কিসের ত্বরে/দুলিছে অকারনে। ক্যাপশন ছিল এটাই, আর তার সঙ্গে যে ভিডিও ছিল তা দেখে বোধগম্য হতে বেশ কিছুটা সময় লেগেছে। তৃণমুল নেতা মদন মিত্রের ফেসবুক হ্যান্ডেল থেকে আজ সকালেই একটি ভিডিও লাইভ হয়েছে, যেখানে দেখা গেছে গঙ্গা বুকে দোল উৎসবে একসঙ্গে মদন মিত্র, শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী, দেবাংশু, শ্রীতমা সহ আরো অনেকেই রয়েছেন।
আরও পড়ুনঃ আগলে রাখবেন নিজের কেন্দ্র, প্লাস্টার-পা নিয়ে দোল পূর্ণিমায় নন্দীগ্রাম যাচ্ছেন মমতা


গান বাজছে সেখানে। কখনো ড্রাম বাজাচ্ছেন মদন মিত্র। ডাবের জল খেতে গলা ঠান্ডা করছেন কখনো। গালে আবির মেখে নাচছেন শ্রাবন্তী, তনুশ্রী পায়েল। এই মুহূর্তে মদন মিত্র যেমন তৃণমূলের নেতা, শ্রাবন্তী, তনুশ্রী পায়েল শুধু বিজেপির সমর্থক নন, এই নির্বাচনে প্রত্যেকে প্রার্থী বিজেপির হয়ে। যেখানে দিনভর একদলের প্রার্থী অন্যদিকে হয়ে নানা কটাক্ষ করে থাকেন সেখানে নির্বাচন শুরুর পরেও এই মেলবন্ধনে কার্যত অবাক সকলেই।
দল যাঁর যাঁর, দোল সবার! তবে তাঁরা মদন দাকে চেনেন অনেক দিন ধরেই। আর সেই জন্যেই রাজনীতির ময়দানে কাদা ছোড়াছুড়ি কে একপাশে রেখে রংয়ের উৎসবে সামিল হয়েছেন। এমনটাই জানাচ্ছেন বিজেপির প্রার্থীরা। শ্রাবন্তীর বক্তব্য রং সবার জন্য, তনুশ্রীর ও কথা তাইই। ভোটের উত্তপ্ত পরিবেশের মধ্যে রাজনৈতিক দলের রং বিভাজনের বাইরে গিয়ে যেভাবে দুই দল মিলে গিয়ে রং খেললেন , তাতে যেমন অবাক অনেকেই, অনেকেই আবার ভালো দিক খুঁজে পাচ্ছেন এই বিভাজনের সময়ে দাঁড়িয়ে।







