নজরবন্দি ব্যুরো: চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে। চিংড়ি মাছের বড়া, বা চিংড়ি মাসের মালাইকারি তো অনেকেই খেয়েছেন এবার চিংড়ি মাছের এই পদ টি ট্রাই করে দেখুন। জিভে জল আস্তে বাধ্য। প্রিয়জনের বিশেষ দিনে এই পদ টি অবশ্যই মেনু তে রাখুন। তার সাথে সাথে জিতে নিন আপনার প্রিয় মানুষটির মন।
উপকরণ নুন
হুলুদ
লঙ্কা
চিংড়ি
কর্নফ্লাওয়ার
গরম মশলা
আদা
রসুন
সোয়া সস
টমেটো সস
ভিনিগার
কাটি

প্রণালী
প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। এরপর ওই চিংড়ি গুলোর মধ্যে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, ভিনিগার দিয়ে কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এরপর ম্যারিনেট হয়ে গেলে কিছু ঘণ্টা পর একটা পাত্র নিয়ে নিতে হবে এবার ওর মধ্যে সোয়া সস বেশ খানিক টা পরিমাণে নিয়ে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে টমেটো সস নিয়ে নিতে হবে।
চিংড়ি মাছের এই অসাধারণ পদটি ট্রাই করে দেখুন, প্রেমে পরতে বাধ্য

এরপর একে একে ওই চিংড়ি একটা একটা করে কাটির মধ্যে গেঁথে টমেটো সস এবং সোয়া সসে ডিপ করে ফ্রাই করে নিতে হবে। এরপর সব চিংড়ি গুলো ফ্রাই করে হয়ে গেলে। একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে ডিপ করে আরো একবার ভেজে নিতে হবে। এরপর একটি সুন্দর পাত্রে ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করে নিন।









