বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন! পদবি বদলে এখন তিনি ‘প্রতীক স্মিতা পাটিল

বিয়েতে ডাকেননি বাবাকে, এবার পদবি মুছলেন প্রতীক! মায়ের উত্তরাধিকারেই নিজের পরিচয় খুঁজছেন অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউড অভিনেতা প্রতীক বব্বর (Prateik Babbar) এবার নিজের জীবনে এক বড় সিদ্ধান্ত নিলেন। বাবা রাজ বব্বরের (Raj Babbar) সঙ্গে শেষ যোগসূত্রও ছিন্ন করলেন তিনি। নিজের পদবি থেকে ‘বব্বর’ মুছে দিয়ে মায়ের নাম গ্রহণ করলেন প্রতীক। এখন তিনি শুধুই ‘প্রতীক স্মিতা পাটিল’ (Prateik Smita Patil)। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কী ঘটল বাবা-ছেলের সম্পর্কে?

বিয়েতে ডাকেননি বাবাকে, এবার মুছলেন পদবি!

প্রতীকের জন্মের মাত্র ১৪ দিন পরেই প্রয়াত হয়েছিলেন তাঁর মা, কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাটিল। তখন প্রতীককে ছেড়ে নিজের প্রথম স্ত্রী ও পরিবারে ফিরে যান রাজ বব্বর। শৈশব কাটে দাদু-দিদার কাছে। বাবার ছায়া কখনও সেভাবে পাননি তিনি।

যদিও মাঝেমধ্যে বাবা-ছেলের একসঙ্গে দেখা গিয়েছে, তবে সম্পর্ক যে খুব একটা স্বাভাবিক ছিল না, তা স্পষ্ট হয়ে যায় প্রতীকের সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে।

প্রথম ধাক্কাটা আসে বিয়েতে, যেখানে বাবাকে আমন্ত্রণই জানাননি প্রতীক। এবার নিজের পদবি থেকেও বাবার নাম মুছে দিলেন তিনি।

প্রতীকের প্রতিক্রিয়া: ‘আমি মায়ের উত্তরাধিকারেই পরিচিত হতে চাই’

এই প্রসঙ্গে প্রতীক জানিয়েছেন, “আমি এসব নিয়ে ভাবছি না। শুধু ভাবছি, কোন নাম আমার জন্য ভালো হবে, কোনটি আমাকে মানসিকভাবে শান্তি দেবে। আমার ক্যারিয়ারে এর কী প্রভাব পড়বে, তা নিয়েও আমি চিন্তিত নই।”

তিনি আরও বলেন,“আমার মা স্মিতা পাটিল, তাঁর নাম এবং তাঁর উত্তরাধিকারই আমার প্রকৃত পরিচয়। আমি চাই না, অন্য কোনো নাম সেই উত্তরাধিকারকে কলঙ্কিত করুক। আমি বাবার মতো নই, আমি মায়ের মতো হতে চাই।”

প্রতীকের স্ত্রীর প্রতিক্রিয়া: ‘সে মানসিকভাবে প্রস্তুত হলে বলবে’

এই বিষয়ে প্রতীকের স্ত্রী প্রিয়া জানান, “এটা খুবই ব্যক্তিগত এবং আবেগপ্রবণ বিষয়। প্রতীক যখন মানসিকভাবে প্রস্তুত হবে, তখন সে নিজেই এই বিষয়ে বিস্তারিত বলবে।”

নতুন অধ্যায়ের সূচনা!

প্রতীক মনে করছেন, এটি তাঁর জীবনের নতুন অধ্যায়ের শুরু। মায়ের নামকে সম্মান জানিয়ে নিজের নতুন পরিচিতি গড়ে তুলতে চান তিনি। এখন দেখার, বলিউডে প্রতীকের এই পদবি পরিবর্তন তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত