ভারত নিয়ে মিয়াঁদাদের মন্তব্যের পাল্টা দিলেন প্রসাদ, তোলপাড় ক্রিকেট বিশ্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত-পাকিস্তানের সম্পর্ক সবারই জানা। একেবারে আদায়-কাঁচকলায় বললে এতটুকু অত্যুক্তি হবে না। এর মধ্যে আবার পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করা নিয়ে বড় সমস্যা শুরু হয়েছে। যা নিয়ে দুই দেশের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। এবার সেই তালিকাই নতুন নাম জাভেদ মিয়াঁদাদ।

আরও পড়ুনঃ টেস্ট জিততে হলে গিল কে দরকার ওপেনিং-এ, মত হরভজনের

ইউ টিউবে এক ভিডিয়োয় মিয়াঁদাদ বলেছেন, “আগেও বলেছিলাম, ভারত আসবে না তো আসবে না। তাতে আমাদের কিছু এসে যাবে না। ওরা গোল্লায় যাক। আমরা তো দেশের মাটিতে ক্রিকেট খেলছি। ওদের আসার ব্যাপারটা আইসিসি-র উপর নির্ভর করছে। যদি আইসিসি ওদের নিয়ন্ত্রণ করতে না পারে তা হলে ওদের রাখারই দরকার নেই।

12 3

আইসিসি-র উচিত প্রত্যেক দেশের জন্যে একটা করে নিয়ম রাখা। যদি ওরা না আসে, তা হলে সংস্থার কর্তাদের সরিয়ে দেওয়া উচিত।” আর এবার তার পাল্টা দিলেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। টুইটারের মাধ্যমে তিনি উপযুক্ত জবাব দিয়েছেন।

15 3

প্রসাদ লিখেছেন, ‘ওরা (ভারতীয়রা) নরকে (পাকিস্তানে) যেতে রাজি নয়।’ প্রসঙ্গত, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানোর পর পিসিবি এখন চাইছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও ভারত থেকে সরানো হোক।

ভারত নিয়ে মিয়াঁদাদের মন্তব্যের পাল্টা দিলেন প্রসাদ, তোলপাড় ক্রিকেট বিশ্ব

14 2

সেই নিয়ে তারা চার দিতে শুরু করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে, যখন দুই বোর্ডের প্রধানরা আবার আইসিসি এবং এসিসি বৈঠকে মিলিত হবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন