নজরবন্দি ব্যুরোঃ দিলীপের পরিকল্পনায় জল ঢেলে স্বমহিমায় ছত্রধর ।দিলীপের পরিকল্পনায় জল ঢেলে স্বমহিমায় ছত্রধর। ছত্রধরকে গেরুয়াশিবিরে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরআগেও ছত্রধর মাহাতোকে নিয়ে আগে বারবার সুর চড়িয়েছেন তিনি। তবে নির্বাচনের প্রাক্কালে ছত্রধর তাঁর পরিকল্পনায় জল ঢেলে দিলেন।
আরও পড়ুনঃঅবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, মমতার ঘোষণায় সিলমোহর পর্ষদের।


তারই জেরে ছত্রধর মাহাতোকে রাজ্য সরকার কার্যত ‘বোকা’ বানিয়েছেন বলেই দাবি করে বসলেন বিজেপি নেতা। এদিন দিলীপ ঘোষ বলেন “ছত্রধর মাহাতো আমাদের ঝাড়গ্রামের ছেলে। তিনি হাতিয়ার ধরেছিলেন। দিদিমণি তাঁর মোটর সাইকেলে চেপে ভোট নিয়ে জিতে গেলেন। তারপর কেস দিয়ে ঢুকিয়ে দিল। আট বছর ধরে জেলের ভাত খাচ্ছিল। আদিবাসী, মাহাতদের বোকা ভেবেছে। আজ ভোট আসছে বলে জেল থেকে বার করে আনা হল। তাঁকে আবার পদ দেওয়া হয়েছে। স্ত্রীকে দেওয়া হয়েছে চাকরি।
এসব বাংলার মানুষ মেনে নেবে না।” সোমবার গোপীবল্লভপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন দিলীপ ঘোষ। সেখানেই ছত্রধর মাহাতোর পাশে দাঁড়িয়ে একথা বলেন তিনি। দিলীপের বক্তব্য প্রসঙ্গে ছত্রধরের প্রতিক্রিয়া, ‘‘দিলীপবাবু কোথায় কী বলেছেন আমার জানা নেই। দিলীপবাবুরা অতীত ইতিহাসটা ভুলে গিয়েছেন। আমাকে জেলে পুরেছিল বাম সরকার। সেই বামেরাই এখন লাল জামা খুলে গেরুয়া জামা পরে জঙ্গলমহলে নতুন সন্ত্রাসের ছক কষছে।’’ গোপীবল্লভপুর দুই ব্লকের বাহারুনাতে একটি কর্মসূচিতেও যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি।
তাঁর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে শতাধিক সমর্থক বিজেপিতে যোগদান করেন। এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ-সহ আরও অনেকে। এদিন বাহারুনাতে যোগদানের কর্মসূচির পরে তিনি তাঁর বাড়ি কুলিয়ানা গ্রামে গিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। গোপীবল্লভপুর এক ব্লকের কলেজ রোডের মাঠে ‘আমরা কজন’ পুজো কমটির আহ্বানে মণ্ডপেও যান। প্রদীপ প্রজ্বলন করেন। সেখানেও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি।


দিলীপের পরিকল্পনায় জল ঢেলে স্বমহিমায় ছত্রধর ।সভায় দিলীপ ঘোষ বলেন, “অটল বিহারীর আমলে গ্রাম সড়ক যোজনায় রাস্তা হয়েছে। বেশিরভাগ গ্রামের রাস্তা লাল রাস্তাই রয়ে গিয়েছে। চল্লিশ বছরে কোন পরিবর্তন হয়নি। এখানে কোন চাকরি নেই। এখানে টাকা লুট হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছি, বিধানসভায় পরিবর্তন হলে জঙ্গলমহল থেকে উন্নয়ন শুরু করব।”
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



