নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল ছেড়ে পদ্মফুল শিবিরে যোগদান করতে দেখা গিয়েছিল একাধিক নেতা-মন্ত্রীদের। যা নিয়ে সেইসময় থেকেই দলত্যাগী নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন অখিল গিরি। এবার সেই প্রথা মেনেই মহিষাদলের এক সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়ান তিনি।
আরও পড়ুনঃ নয়া ভাইরাস ওমিক্রন, কি করে জানবেন এই রোগের উপসর্গ?


নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল রাতে মহিষাদলে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় রাজ্যের শাসক দলের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, তারকা বিধায়ক সোহম চক্রবর্তী সহ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। সেখান থেকেই রাজ্যের বিরোধী দলনেতা ও তাঁর পিতা শিশির অধিকারী কে।
বিরোধী প্রসঙ্গে তিনি বলেন, শিশির বাবুর প্রসঙ্গে এখন আমি কিছু বলতে পারব না। তবে যেটুকু বুঝেছি এই বুড়ো বয়সে এসে তাঁর ভীমরতি হয়েছে তাই গাড়ি চড়ে এখন ভারতীয় জনতা পার্টির অফিসে যাচ্ছেন। এদিকে টাকার লোভে দল ছাড়তে ও পারছেন না।
বিরোধী দলনেতা পদটাই চলে যাবে, খোঁচা অখিলের

তবে এখানেই শেষ নয়। তিনি বলেন, কিছুমাস অপেক্ষা করুন ওর এই বিরোধী দলের পদটাই আর আস্ত থাকবে না। সাধারন মানুষ এখন সমস্ত কিছুই বুঝতে পারেন। তাই গত বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দিয়েছেন। তবে অখিল গিরির এই মন্তব্য সামনে আশার পর থেকেই গুঞ্জন তৈরি হয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে।









