নজরবন্দি ব্যুরোঃ ইতিমধ্যেই কর্নাটক ও নয়াদিল্লিতে রক্তচক্ষু দেখিয়েছে নয়া ভাইরাস ওমিক্রন। তাতেই নড়ে গিয়েছে দেশের স্বাস্থ্যের পরিকাঠামোর পিলার। পরিস্থিতি বেগতিক দেখে নয়া গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। সেই সঙ্গে রিপোর্ট নেগেটিভ এলেও সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
আরও পড়ুনঃ ভাইরাস ওমিক্রন নিয়ে নয়া নির্দেশিকা নবান্নের, জারি একাধিক নিয়ম


টেস্টের মাত্রা বাড়ানোর পাশাপাশি বাড়িয়ে ক্লাস্টার অথবা হটস্পট এলাকা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের উপর পরীক্ষা করতেই হবে। এমনকী যেসব ঝুঁকিপূর্ণ দেশ আছে সেখান থেকে আসা যাত্রীদের অবশ্যই আরটি–পিসিআর পরীক্ষা করাতে হবে। কিন্তু কি করে জানবেন এই রোগে আপনি আক্রান্ত?
আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি জানাচ্ছেন, যাঁরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাঁদের ক্ষেত্রে স্বাদ ও গন্ধ চলে যাওয়ার মতো কোনও উপসর্গ নেই। সেই জায়গায় অন্য নতুন একগুচ্ছ উপসর্গ দেখা যাচ্ছে। সেগুলি হল- শরীরে দুর্বল ভাব ও সারা শরীরে যন্ত্রণা, মাথাব্যথা।
নয়া ভাইরাস ওমিক্রন, কি করে জানবেন এই রোগের উপসর্গ?
দেশে ওমিক্রন সংক্রমণের হলে ফের কড়াকড়িভাবে মাস্ক ব্যবহার করতে বলছেন চিকিৎসকরা। সেই সঙ্গে ঘনঘন হাত ধোয়া, করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এরই সঙ্গে একটি স্বস্তির খবর, গবেষকদের একাংশ মনে করছেন দেশের তৈরি কোভ্যাক্সিন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী।









