নজরবন্দি ব্যুরো: একই দিনে কলকাতায় ছয় ছয়টি মিছিল। মহানগরী আজ যেন রূপান্তরিত মিছিলনগরীতে। অবশ্য শহর কলকাতা এরকম মিছিল দেখতে চিরকালই অভ্যস্ত। তবে, দিকে দিকে মিছিলের কারণে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে বুধবার। ভোগান্তি হতে পারে নিত্যযাত্রীদের।
আরও পড়ুন: বিজেপির মিছিলের অনুমতি দিলনা পুলিশ, তবুও আগামীকাল রাজপথে গেরুয়া বাহিনী
প্রথমত, পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে আজ কলেজ স্কোয়ার থেকে মিছিলের কর্মসূচি রয়েছে বিজেপির। যদিও পুলিশের তরফে বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তবে মিছিল যে আজ বেরোবেই টা নিশ্চিত করেছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে, পুলিস কনস্টেবল পদে নিয়োগের দাবিতে আজ পথে নামছে বামেরাও। দুপুরে শিয়ালদহ থেকে বামেদের মহামিছিল বেরোবে রাজপথে।

আজ আবার গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদেরও মিছিল রয়েছে। দুপুরে হাজরা থেকে মিছিল করবেন তাঁরা। এছাড়াও আরও ছোট ছোট ৩টি মিছিল রয়েছে। সবমিলিয়ে আজ ৬টি মিছিল বেরোবে কলকাতার বিভিন্ন এলাকায়। এর ফলে স্বাভাবিক ভাবেই তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, ডোরিনা ক্রসিং, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, শিয়ালদহ ফ্লাইওভার, এসএন ব্যানার্জি রোডে সব চেয়ে বেশি যানজট হতে পারে। এর ফলে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা।

মহানগরী আজ মিছিলনগরী! দিকে দিকে মিছিলে তীব্র যানজটের সম্ভাবনা, ভোগান্তি নিত্যযাত্রীদের




