Education System: বেহাল অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার, এক বছরে স্কুলের সংখ্যা কমেছে ২০ হাজার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেহাল অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার। গত এক বছরে স্কুলের সংখ্যা কমেছে। পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে গিয়েছে একাধিক স্কুল। তবে শুধু স্কুল নয়, কমেছে শিক্ষার্থীর সংখ্যাও। দেশের শিক্ষা ব্যবস্থা হাল নিয়ে কেন্দ্রের পেশ করা একটি রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ সালে দেশে স্কুলের সংখ্যা কমেছে প্রায় হাজার কুড়ি!

আরও পড়ুনঃ ‘আমাকে হত্যার চেষ্টা করেছেন পাক প্রধানমন্ত্রী’, বিস্ফোরক ইমরান

বন্ধ হওয়া স্কুল গুলিতে পরিকাঠামোগত অবস্থা খুবই খারাপ বলে জানা গিয়েছে। এই রিপোর্ট কেন্দ্রের পেশ করা। রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ভারতে স্কুলের সংখ্যা যেখানে ছিল ১৫.০৯ লক্ষ সেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষের শেষে স্কুলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১৪.৮৯ লক্ষ। অন্যদিকে দিকে শুধু স্কুলই নয়।

বেহাল অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার, এক বছরে স্কুলের সংখ্যা কমেছে ২০ হাজার!
বেহাল অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার, এক বছরে স্কুলের সংখ্যা কমেছে ২০ হাজার!

কমেছে শিক্ষকের সংখ্যাও। রিপোর্টে দেখানো হয়েছে ২০২০-২১ সালে যেখানে শিক্ষকের সংখ্যা ছিল ৯৭.৮৭ লক্ষ, সেখানে ২০২১-২২ সালে শিক্ষকের সংখ্যা কমে দাঁড়ায় ৯৫.০৭ লক্ষ। অর্থাৎ একবছরে শিক্ষক সংখ্যা কমেছে ১.৯৫ শতাংশ।

education system

বেহাল অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার, এক বছরে স্কুলের সংখ্যা কমেছে ২০ হাজার!

বেহাল অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার, এক বছরে স্কুলের সংখ্যা কমেছে ২০ হাজার!

কোভিডকালে অনলাইন শিক্ষা নিয়ে এত কথা হল, অথচ পরিসংখ্যান বলছে দেশে মাত্র ৪৪.৮৫ শতাংশ স্কুলে কম্পিউটার পরিষেবা রয়েছে। এর মধ্যে ইন্টারনেট পরিষেবা রয়েছে মাত্র ৩৪ শতাংশ স্কুলে। ফলে এই রিপোর্ট প্রকাশের পর আলোচনা শুরু হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। বিরোধীরা সমালোচনা শুরু করে দিয়েছেন সরকারের শিক্ষানীতির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত