নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহেই আসানসোলের কম্বল প্রদান অনুষ্ঠানে প্রচণ্ড ভিড়ে ৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার সেই ঘটনায় চৈতালি তিওয়ারির বাড়িতে উপস্থিত পুলিশ। কিন্তু বাড়িতে বিরোধী দলের কাউন্সিলর না থাকার কারণে সামনেই দাঁড়িয়ে থাকতে হল পুলিশকে।


মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে যায় ৭ জন পুলিশের একটি দল। যার নেতৃত্বে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘন্টা ধরে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। কিন্তু কারোর দেখা না পেয়েই ফিরে যান পুলিশ অফিসাররা।

উল্লেখ্য, গত বুধবার আসানসোলের শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের। জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে আসানসোল উত্তর থানায়। এমনকি বিজেপির কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে চৈতালি তিওয়ারিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগপত্রে নাম নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।


চৈতালি তিওয়ারির বাড়িতে উপস্থিত পুলিশ, এবার কী বিরাট পদক্ষেপ

গত বৃহস্পতিবার বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। অভিযোগ, ওই পুজোর আয়োজক ছিলেন চৈতালি। এরপরেই সোমবার তাঁর বাড়িতে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসা হয়। জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, মৃত কিশোরী চৈতালির খুব কাছের ছিল। ঘটনার পর থেকেই অসুস্থ সে। তাই চিকিৎসার জন্য বাইরে রয়েছে। তদন্তে সহযোগিতা করা হবে।







