নজরবন্দি ব্যুরোঃ গতকালই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু মঙ্গলবার সকালেই পুরানো একটি মামলায় তলব করা হল অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার সকালেই অনুব্রতকে নিয়ে দুবরাজপুর আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। অনুব্রতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ।
আরও পড়ুনঃ Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের নতুন ঠিকানা তিহার জেল, রাতেই রাজধানী যাত্রা কেষ্টর!
সূত্রের খবর, ২০২১ সালের বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলকে মারধরের অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। রবিবার অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিব। সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার অনুব্রতকে আদালতে পেশ করা হবে। তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়া হতে পারে। এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই দুবরাজপুর আদালতে অনুব্রতকে নিয়ে যাওয়ার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে অনুমতি দেওয়া হয়েছে।

শিবঠাকুরের অভিযোগ, জোর করে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে সরিয়ে দেন অনুব্রত। কিন্তু ৬ মাস পরে ফের পঞ্চায়েত প্রধান হন তিনি। শিবের কথায়, দল ছাড়ার কথা অনুব্রতর কানে পৌঁছতেই তাঁকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠানো হয়। দলে সম্মান না পেয়ে দল ছাড়ার কথা বলতেই অনুব্রত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাহলে এত দিন পর অভিযোগ কেন? শিবঠাকুরের বক্তব্য, অনুব্রত বাইরে থাকলে এই সাহস হত না। এখন জেলে রয়েছে বলেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। অভিযোগ করার পরেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন। এমনটাই জানিয়েছেন শিবঠাকুর।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট থেকে জেলবন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চায় তদন্তকারী সংস্থা। পঞ্চায়েত ভোটের বীরভূম নাকি দিল্লি, কেষ্টর ভবিষ্যত কী হবে? সোমবার তা নিয়ে প্রশ্নের জট খুলল। কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি। সোমবার নির্দেশ দেয় বিশেষ আদালত।
কেষ্টর দিল্লি যাত্রায় নতুন জটিলতা, ইডির পথের কাঁটা পুলিশ!

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চলছিল কেষ্ট মামলার শুনানি। সেখানেই অনুব্রতকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নাছোড়বান্দা ইডি। তাঁর বিরুদ্ধে বিপুল আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলেছে তদন্তকারী সংস্থা। সেই বিষয়ে জিজ্ঞসাবাদের জন্য দিল্লি নিয়ে যেতে চায় ইডি। ইতিমধ্যেই অর্ডারের নথি আসানসোল সংশোধনাগারে এসে পৌঁছানোর কথা। কিন্তু তার আগেই অনুব্রতকে পুরানো মামলায় হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।



