ডাকাতিতে জালে পুলিশের ছেলে, গ্রেফতার উত্তর প্রদেশের ৩ জন

ডাকাতিতে জালে পুলিশের ছেলে, গ্রেফতার উত্তর প্রদেশের ৩ জন। পুলিশকে লক্ষ করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল তাঁরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জলপাইগুড়িতে ডাকাতিতে জালে এবার পুলিশের ছেলে। বানচাল হল বড়সড় ডাকাতির ছক।
জলপাইগুড়িতে ২৫ জুলাইয়ের ঘটনায় গ্রেফতার ৩ যুবক। ধৃতদের মধ্যে রয়েছে এক উত্তরপ্রদেশের পুলিশকর্মীর ছেলে। এক সোনা ব্যবসায়ীর বাড়ি টার্গেট করে ডাকাতিতে এসেছিল দুষ্কৃতীরা। তবে আচমকা পুলিশ চলে আসায় ভেস্তে যায় পরিকল্পনা। এরপর ২৫ জুলাই পুলিশকে লক্ষ করে গুলি চালিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। প্রথমবার ডাকাতির চেষ্টাতেই পুলিশের মুখোমুখি হয় তাঁরা।

তবে ওইদিন গুলি চালিয়েই আরও বিপাকে উত্তর প্রদেশ এর গ্যাং। তারপর থেকেই রাস্তার প্রচুর সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি শুরু করে পুলিশ। এবং যেহেতু প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা তাই তদন্তের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ যায় পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর সংলগ্ন নেপাল সীমান্ত থেকে দুষ্কৃতীদের একে একে চিহিন্ত করে গ্রেফতার করা হয়েছে। এরপরই ওই ৩ জন সহ বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতির জন্য ব্যবহৃত ৩টি গাড়িও।

জানা গেছে, ওই দুষ্কৃতীদের মধ্যে একজনের বাবা উত্তরপ্রদেশের কর্মরত পুলিশ। তবে পুলিশের অনুমান এই গ্যাং টি মূলত স্থানীয় কোন সুত্রকে কাজে লাগিয়ে জলপাইগুড়িতে সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির জন্য এসেছিল। তাই পুলিশের দাবি আর কয়েক দিনের মধ্যে এই চক্রের মূল মাথা কেও গ্রেফতার করা হবে। ঠিক যে সুত্র ধরে তাঁরা এখানে এসেছিল। আর তাই ইতি মধ্যে জোড়কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত