বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় ধৃত দলেরই নেতা নিতাই মণ্ডল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় ধৃত দলেরই নেতা নিতাই মণ্ডল। গত ১৮ই এপ্রিল বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গুলি করা হয়  সন্ধে নামার কিছুক্ষন আগে। পুরাতন মালদার সাহাপুর বাজারে গুলি বিদ্ধ হন গোপাল। পুরাতন মালদার সাহাপুর বাজারে দলীয় কর্মীদের সাথে প্রচারে বেরিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে গুলি করা হয়।

আরও পড়ুনঃ সুসম্পর্ক বজায় রাখতে, ২৪২ কোটি ডলারের মার্কিন যুদ্ধ বিমান কিনতে চাপ ভারতকে!

পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, হচ্ছে ওয়ান শাটার গান থেকেই গুলি করা হয়েছে গোপাল সাহাকে। গুলি লেগেছিল তার গলায়। আশঙ্কাজনক অবস্থায় মালদহ হাসপাতাল থেকে কলকাতা নিয়ে আসার কথা হলেও। শেষ পর্যন্ত তার প্রয়োজন হয়নি। মালদহ হাসপাতালের চিকিৎসকরাই অস্ত্র পচার করে গুলি বার করেন গোপালের গলা থেকে। ঘটনায় পথ অবরোধ করে বিজেপি। তাঁদের দাবি ছিল তৃণমূলের দুষ্কৃতীরা ভোটে হেরে যাওয়ার ভয়ে এই কাণ্ড ঘটিয়েছে।

এরপরেই, বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করে হত্যা করার চক্রান্ত কে বা কারা করেছে তা নিয়ে তদন্তে নামে মালদহ থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল বিট্টু চৌধুরী, সায়ন সাহা, সুমন ঘোষ, আকাশ মণ্ডল, বিকাশ হালদার, শম্ভু ঘোষ। অভিযুক্তরা প্রত্যেকেই মালদা বিধানসভা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী বিজেপি নেতা নিতাইয়ের নাম জানা যায়। এরপর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে বিজেপি সূত্রে খবর, ২১এর বিধানসভা ভোটে মালদহ কেন্দ্রে দলের টিকিটের দাবিদার ছিলেন নিতাই। কিন্তু তাঁকে টিকিট দেওয়া হয়নি। প্রার্থী হিসেবে গোপালের নাম ঘোষণার পরে নিতাই এবং তাঁর অনুগামীরা নাকি বিজেপি দফতরে বিক্ষোভও দেখিয়েছিলেন! উল্লেখ্য বিজেপি প্রার্থী কে হত্যার চক্রান্তের সাথে বিজেপি নেতা যুক্ত থাকায় এলাকাতে বিড়ম্বনায় পড়েছে বিজেপি নেতৃত্ব!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত