সুসম্পর্ক বজায় রাখতে, ২৪২ কোটি ডলারের মার্কিন যুদ্ধ বিমান কিনতে চাপ ভারতকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুসম্পর্ক বজায় রাখতে, ২৪২ কোটি ডলারের যুদ্ধ বিমান কিনতে পারে ভারত! নজরদারিতে শান দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাইডেন প্রশাসন ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে ভারত কে। মার্কিন প্রশাসন সূত্রে খবর, বাইডেন প্রশাসন ভারতের হাতে ৬টি পি-৮এল প্যাট্রোল এয়ারক্রাফ্ট তুলে দিতে চেয়েছে। সেই মতো মার্কিন কংগ্রেসকে অবগত করে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুনঃ বেড নেই, শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষায় থেকে গাড়িতেই মৃত্যু তরুণীর।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্পোরেশন এজেন্সি জানিয়েছে, তারা ভারতের হাতে নজরদারি চালানোর যুদ্ধ বিমান তুলে দিতে চায়। আমেরিকার দাবি, ভারতের নিরাপত্তা বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রস্তাবের অন্য উদ্দেশ্য হল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখা।

ভারতের হাতে প্রথম পি-৮এল প্যাট্রোল এয়ারক্রাফ্ট এসেছিল ২০১৩ সালে। তখন ভারতীয় নৌ-সেনার হাতে এসেছিল এই নজরদারি বিমান। এখন আরও ৬টি বিমান বাড়লে ভারতের সীমান্ত রক্ষায় সুবিধা হবে। বাইডেন প্রশাসনের মতে ভারতের হাতে ৬টি পি-৮এল নজরদারি বিমান গেলে আগামী ৩০ বছর ভারত নজরদারি চালাতে পারবে। পাশাপাশি চাইলে সেনাও এই বিমান কাজে লাগাতে পারে। পি-৮এল প্যাট্রোল নামক ৬ টি যুদ্ধ বিমানের আনুমানিক দাম ২৪২ কোটি ডলার

সুসম্পর্ক বজায় রাখতে কি ২৪২ কোটি ডলারের যুদ্ধ বিমান কিনবে ভারত! বাইডেনের প্রস্তাব মানা হবে কিনা তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। বাইডেন প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের নিরাপত্তা বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থেই এই প্রস্তাব! সমস্যা এই সুসম্পর্ক কথাকে কেন্দ্র করেই। করোনায় জর্জরিত ভারত যদি এই ৬টি এয়ারক্রাফট না কেনে তাহলে কি আমেরিকার সাথে নষ্ট হতে পারে সুসম্পর্ক? প্রশ্ন উঠছে আসলে বন্ধুত্ব নাকি বন্ধুত্বের আড়ালে ব্যাবসা বৃদ্ধি?

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। অন্যদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। দেশে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত