নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার দিল্লির শাহিনবাগে বুলডোজার নামিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছিল দক্ষিণ দিল্লি পুরনিগম। ঘটনাকে কেন্দ্র করে তুমুল জলঘোলা শুরু হয়। সোমবারের পর মঙ্গলবার, ফের দিল্লিতে নামল বুলডোজার। আপ বিধায়ক মুকেশ আহালাওয়াটকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ খুন নয়, আত্মহত্যা করেছিল অর্জুন, ময়নাতদন্তের রিপোর্ট জমা আদালতে
মঙ্গলবার বিজেপি পরিচালিত উত্তর দিল্লির পুরনিগমের নির্দেশে মঙ্গলপুরী এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করতে নামল বুলডোজার। দিল্লি পুলিশের ডিসিপি সম্মীর শর্মা জানিয়েছেন, বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছিল। সেই সময় বেশ কিছু জনকে নিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় বিধায়ক মুকেশ আহালাওয়াট। তাঁর প্রশ্ন, কেন জেসিবি নিয়ে এসে ভাঙার কাজ শুরু হয়েছে? সেই জমায়েতকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং বিধায়ককে আটক করা হয়েছে।

যদিও বিধায়কের দাবী, যখন সাধারণ মানুষ আগে থেকেই দিল্লির ওপর এলাকা খালি করে দিয়েছে তখন বুলডোজারের কী প্রয়োজন ছিল? আসলে বুলডোজার এনে অশান্তি তৈরি করার চেষ্টা চলছে। তাঁরা আগে প্রমাণিত করুক এখানে বেআইনি নির্মাণ রয়েছে।

অন্যদিকে, একই সঙ্গে বিজেপি পরিচালিত দক্ষিণ পুর নিগমের নিউ ফ্রেন্ডস কলোনিতে চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। সেখানেও পরিস্থিতি গতকালের মতোই হতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবারের পর মঙ্গলবার, দিল্লিজুড়ে নামল বুলডোজার, আপ বিধায়ককে আটক করল পুলিশ
কিছুদিন আগেই জাহাঙ্গিরপুরীতে বেআইনি নির্মাণ ভাঙার কাজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। গতকালই দিল্লির শাহিনবাগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলে ভাঙার কাজ শুরু হলে বাধা দিতে যায় কংগ্রেস কর্মী এবং আপ বিধায়করা। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় সিপি(আই)এম।








