Arjun Chourasiya Death: খুন নয়, আত্মহত্যা করেছিল অর্জুন, ময়নাতদন্তের রিপোর্ট জমা আদালতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাশীপুরের বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সেই ঘটনার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে দাবী করা হয়েছে, খুন নয়, বরং আত্মহত্যা করেছেন অর্জুন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট জমা পড়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে ফের ভোট, এবার GTA নির্বাচন করতে চাইছে সরকার

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে। যদিও শুরু থেকে বিজেপি দাবী করছিল আত্মহত্যা নয়, বরং রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছে অর্জুনকে। তৃণমূলের দিকেই বারবার আঙুল তুলছিলেন তাঁরা। এমনকি শুক্রবার অর্জুনের পরিবারের সঙ্গে দেখা করে একই দাবি তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে সিবিআই তদন্তের দাবী তোলেন তিনি।

BJP Preparing Rally for their deceased leader Arjun Chaurasia dgtl -  Anandabazar

উল্লেখ্য, শুক্রবার কাশীপুর রেল কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু হয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করে। শুরু থেকেই পরিবারের দাবী ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন হতে হয়েছে অর্জুনকে। ঘটনার দিন থেকে পুলিশি তদন্তে অনাস্থা ছিল পরিবারের। মৃতদেহ আগলে রেখেছিল পরিবার। কিন্তু পুলিশ এসে পরে মৃতদেহ নিয়ে যায়।

খুন নয়, আত্মহত্যা করেছিল অর্জুন, ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য 

খুন নয়, আত্মহত্যা করেছিল অর্জুন, ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য 
খুন নয়, আত্মহত্যা করেছিল অর্জুন, ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য 

প্রথমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পরে মামলা হাইকোর্টে গড়ায়। বিজেপির দাবী ছিল অর্জুনের মৃতদেহের ময়নাতদন্ত করা হয় কল্যাণী এইমসে। সেখানে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় আলিপুরের কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। বিজেপি কর্মীরা সেবার ইতিবাচক মন্তব্য পেশ করেছিলেন। এখন ময়নাতদন্তের রিপোর্টে অন্য কিছু আসায় অস্বস্তি বাড়তে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন