নববর্ষে বাঙালি থাকুক মাছে-ভাতে, দুপুরে পাতে রাখুন গোলমরিচ আড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পয়লা বৈশাখ বাঙালির কাছে এক অন্য আবেগ। এই দিনে ভুরিভোজ তো হবেই। ঘটি হোক বাঙাল, ইলিশ-চিংড়ির লড়াই ভুলে দুয়েরই সহাবস্থান হয় পাতে। পয়লা বৈশাখে নানা রকম মাছের রেসিপি তো থাকতেই হবে। এই রেসিপি (Poila Boishakh Recipes) বানানো বেশ সহজ, খেতেও সুস্বাদু। আজকের রেসিপি গোলমরিচ আড়। কীভাবে বানাবেন, জেনে নিন।

নববর্ষে বাঙালি থাকুক মাছে-ভাতে, দুপুরে পাতে রাখুন গোলমরিচ আড়

আরও পড়ুন: আর কিছুক্ষণের অপেক্ষা! বইবে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পুর্বাভাস আলিপুরের

উপকরণ
আড় মাছ
গোটা গোলমরিচ
গোলমরিচ গুঁড়ো
রসুন পেস্ট
কালো জিরের পেস্ট
টক দই
সর্ষের তেল
নুন
কাঁচা লঙ্কা
ধনেপাতা কুচি

নববর্ষে বাঙালি থাকুক মাছে-ভাতে, দুপুরে পাতে রাখুন গোলমরিচ আড়
নববর্ষে বাঙালি থাকুক মাছে-ভাতে, দুপুরে পাতে রাখুন গোলমরিচ আড়

প্রথমে ভালো করে মাছ ধুয়ে সামান্য নুন ছড়িয়ে হালকা করে ভেজে নিন। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিন। এর মধ্যে একে একে রসুনের পেস্ট, গোটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, কালোজিরে পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে অল্প জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন।

নববর্ষে বাঙালি থাকুক মাছে-ভাতে, দুপুরে পাতে রাখুন গোলমরিচ আড়

নববর্ষে বাঙালি থাকুক মাছে-ভাতে, দুপুরে পাতে রাখুন গোলমরিচ আড়

এরপর ভাজা আড় মাছ গুলি কষানো মশলায় দিয়ে দিতে হবে। স্বাদমত নুন, ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এই সময় অল্প জল দিয়ে ফুটিয়ে আবার ঢেকে রান্না করুন। এবার একটি পাত্রে ঢেলে নিন, ওপর থেকে ধনে পাতা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর