ধেয়ে আসছে ঝড়। আর কিছুক্ষণের মধ্যেই গত সপ্তাহের পর এই সপ্তাহেও কিছুটা স্বস্তিতে দক্ষিণবাসী। রোদের দাপট থেকে রক্ষা পাবে দক্ষিণবঙ্গবাসী। ঝড় বৃষ্টি হলেও আবহাওয়ার সেই রকম কোন পরিবর্তন হবে না। তাপমাত্রা কমার কোন পুর্বাভাস নেই। দক্ষিণে ৩-৫ ডিগ্রি কমতে পারে আবহাওয়া। হাল্কা বৃষ্টিতে ভিজতে পারে জেলার মাটিও। দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায়।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নজরে ‘সংখ্যালঘু’, বামেদের নজরে কি ‘সংখ্যাগুরু’! ঈদেও লোকসভার সমীকরণেই শুভেচ্ছা?
সারাদিন ছিল আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পাল্লা দিয়ে বাড়ছে গরমও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ছিল উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টি। শুক্রবারও হতে পারে সামান্য বৃষ্টি। বইতে পারে ৩০- ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টির পুর্বাভাস।

আর কিছুক্ষণের অপেক্ষা! বইবে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পুর্বাভাস আলিপুরের
আজ ইদের দিন সারাদিনের সঙ্গী হিসাবে সঙ্গে ছিল অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।



