দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজীর হলোগ্রাম মুর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার নেতাজীর জন্মদিবস উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মুর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটের সামনেই ছিল রাজা পঞ্চম জর্জের মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই জায়গাতেই বসবে নেতাজীর মুর্তি।

আরও পড়ুনঃ দীর্ঘ আন্দোলনে দেশনায়ককে শ্রদ্ধাজ্ঞাপন হবু শিক্ষকদের, গুনতে হচ্ছে অপেক্ষার দিন

সূত্রের খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মুর্তি ২৮ ফুট লম্বা ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া অবধি মুর্তির পরিবর্তে থাকবে হলোগ্রাম স্ট্যাচু। যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যবহার করা হচ্ছে ফোর কে প্রোজেক্টর। যার মাধ্যমে দেখা যাবে থ্রি ডি মুর্তি।

কিছুদিন আগেই ট্যুইট করে বিরাট চমক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর মুর্তি। নেতাজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই এই বিশেষ ঘোষণা কেন্দ্র সরকারের। শুক্রবার এই খবর ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।

দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজীর হলোগ্রাম মুর্তির উন্মোচন, নেতাজীর সুনাম করলেন প্রধানমন্ত্রী 

দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজীর হলোগ্রাম মুর্তির উন্মোচন, নেতাজীর সুনাম করলেন প্রধানমন্ত্রী 

তিনি ট্যুইটারে জানিয়েছেন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে গ্রানাইটের তৈরি মুর্তি গড়ার সিদ্ধান্ত নিয়ে সরকার। আগামী ২৩ জানুয়ারি তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজে। যতদিন না মুর্তি তৈরি হচ্ছে ততদিন ওই জায়গায় থাকবে হলোগ্রাম স্ট্যাচু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন