Narendra Modi: আজই মহুয়া মৈত্র কে বহিষ্কার? ‘বাইরে হারের রাগ সংসদে এসে উগরে দেবেন না,’ বার্তা মোদীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহুয়া মৈত্রের বহিষ্কার সহ একাধিক প্রস্তাবিত বিল নিয়ে শীতকালীন অধিবেশনও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে গতকাল ৩ রাজ্য জয়ের পর আজ আবার বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন রাজ্যে একপেশে জয়ের পর, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন ‘বাইরে হারের রাগ সংসদে এসে উগরে দেবেন না।’

আরও পড়ুনঃ এবার নজরে ১০০ কোটির প্রতারণা, সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের!

সংসদে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার কথা আছে। এ ছাড়াও আজ ভারতীয় দণ্ড সংহিতা সহ প্রায় ১৮টি বিল পেশ হতে চলেছে সংসদে। সংসদ যে উত্তপ্ত হবেই তা নিয়ে কোন সংশয়ের অবকাশ নেই। মহুয়ার বহিষ্কার এবং প্রস্তাবিত ফৌজদারি ও দেওয়ানি আইন সংশোধন সংক্রান্ত বিলগুলি নিয়ে আগেই আপত্তি জানিয়ে রেখেছে বিরোধীরা। সুতরাং শীতকালীন অধিবেশনে কি হতে চলেছে তা সহজেই আন্দাজ করা যায়।

আজই মহুয়া মৈত্র কে বহিষ্কার? 'বাইরে হারের রাগ সংসদে এসে উগরে দেবেন না,' বার্তা মোদীর।
আজই মহুয়া মৈত্র কে বহিষ্কার? ‘বাইরে হারের রাগ সংসদে এসে উগরে দেবেন না,’ বার্তা মোদীর।

গত বাদল অধিবেশনে বিভিন্ন ইস্যুতে দিনের পর দিন সংসদের কাজ হয়নি। এ দিন সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেই সংসদ চালাতে বিরোধীদের সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নেতিবাচক রাজনীতিকে মানুষ নাকচ করেছে৷ সুশাসন থাকলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বলে কিছু হয় না৷ বিরোধীদের বলব, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না৷ দেশের উন্নয়নের জন্য সংসদ সুষ্ঠু ভাবে চলতে দেওয়া অত্যন্ত জরুরি৷ যে কোনও বিষয়ে ভাল ভাবে পড়াশোনা করে আসুন৷ যে বিলগুলি পেশ হবে, সেগুলির সম্পর্কে ভাল ভাবে জেনে আসুন৷’

আজই মহুয়া মৈত্র কে বহিষ্কার? ‘বাইরে হারের রাগ সংসদে এসে উগরে দেবেন না,’ বার্তা মোদীর।

আজই মহুয়া মৈত্র কে বহিষ্কার? 'বাইরে হারের রাগ সংসদে এসে উগরে দেবেন না,' বার্তা মোদীর।

প্রসঙ্গত, মহুয়া ইস্যুতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা কার্যত এক ছাতার তলায় এসেছে৷ এই অবস্থায় মহুয়া নিয়ে আজ সংসদে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে সকলের নজর থাকবে। তবে ইতিমধ্যেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন, কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷ আর এতেই রাজনৈতিক আক্রমণের সুর চড়িয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে সংসদের অধ্যক্ষকে চিঠি দিয়ে মহুয়া ইস্যুতে পুনরায় ভাববার কথা জানিয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন