সফল ট্র্যাকিওস্টমি, এবার প্লাজমাফেরেসিস করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সফল ট্র্যাকিওস্টমি, এবার প্লাজমাফেরেসিস করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ।ফেলুদার ভালোভাবেই সম্পন্ন হয়েছে ট্র্যাকিওস্টমি।বেলভিউ হাসপাতালে পক্ষ থেকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার মেডিক্যাল বুলেটিনে ডক্টর অরিন্দম কর জানালেন, সব ঠিকঠাক থাকলে অভিনেতার প্রথম পর্যায়ের প্লাসমাফেরেসিস করা হবে বৃহস্পতিবার। ডঃ কর জানান, এদিন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টমি করেছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর দীপঙ্কর দত্ত।

আরও পড়ুনঃনয়া আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

অভিনেতার বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে বেশ কঠিন ছিল অস্ত্রপ্রচার। তবে তা সম্পন্ন হয়েছে খুব ভালোভাবে। বন্ধ করা গিয়েছে রক্তক্ষরণ। এবার পর্যবেক্ষণে রাখা হবে ফেলুদা কে। সব ঠিকঠাক থাকলে চিকিৎসকের দল হাঁটবেন বুধবারই প্লাসমাফেরেসিস এর পথে। আশা করা যাচ্ছে,অভিনেতার অসংলগ্নতা ও আচ্ছন্ন ভাব অনেকটাই কেটে যাবে প্লাসমাফেরেসিস সফল হলে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গত ৬ অক্টোবর ভর্তি হন শহরের বেলভিউ হাসপাতালে।

তারপর থেকে এখনো পর্যন্ত তার অবস্থা সঙ্কটজনক। অভিনেতার স্নায়ুতে প্রভাব পড়ে কোভিড এনসেফালোপ্যাথির কারণে। ফেলুদা প্রায় রয়েছেন অচেতন অবস্থাতেই। অভিনেতা চালিয়ে যাচ্ছেন লড়াই। ডক্টর অরিন্দম কর এ দিন জানান, অভিনেতার শরীরে কোন সমস্যা নেই বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে। জ্বর নেই। স্বাভাবিক রয়েছে রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন ও। প্লাসমাফেরেসিস পদ্ধতির পর অভিনেতা শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে ভেন্টিলেশন থেকে বার করে আনার চেষ্টা করা হবে কিছুক্ষণের জন্য।

সফল ট্র্যাকিওস্টমি, এবার প্লাজমাফেরেসিস করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের । অবশ্যই তাঁর কোমর্বিডিটির এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আইসিইউতে রয়েছেন এক মাসেরও বেশি সময় ধরে। ডক্টর কর জানান, এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে আপ্রাণ চেষ্টা করে চলেছেন চিকিৎসকেরা বলেও জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন