নয়া আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নয়া আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ।দিওয়ালির আগেই নয়া আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বোঝা কমাতেই সংস্থাগুলিকে বিশেষ ভর্তুকি দেবে কেন্দ্র। কি কি বিষয় রয়েছে এই আর্থিক প্যাকেজে,চলুন দেখেনি এক নজরে, ১) কর্মসংস্থান তৈরি এবং সংগঠিত ক্ষেত্রে রোজগারকে সুনিশ্চিত করার জন্য ‘আত্মনির্ভর রোজগার যোজনা’-র কথা ঘোষণা করল কেন্দ্র। যে কর্মীরা ইপিএফওয়ের আওতায় ছিলেন না এবং ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত কর্মীরা চাকরি হারিয়েছেন, তাঁদের যে সংস্থাগুলি কাজে নিয়োগ করবে, তারা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃদীপাবলীর আগেই ফের অগ্নিকাণ্ড জেরে মৃত ১, আহত ১।

সেই সংস্থাগুলিকে ইপিএফওয়ের কাছে নথিভুক্ত রাখতে হবে। ১ অক্টোবর থেকে যে সংস্থাগুলি এরকম কর্মীদের নিয়োগ করবে, তাঁরা আগামী দু’বছরের জন্য এই সুবিধা পাবেন। তবে কর্মীদের মাসিক বেতন ১৫,০০০ টাকার কম হতে হবে। ২) এই বিশেষ সুবিধাটি দুটি মাত্র শর্তেই দেওয়া হবে। প্রথমত, যে সংস্থার ৫০ জন কর্মী আছেন, তাঁদের ন্যূনতম নয়া কর্মী দুজন থাকতে হবে। দ্বিতীয়ত, ৫০ জনের বেশি কর্মী থাকলে তাহলে নয়া কর্মীর সংখ্যা হবে ন্যূনতম পাঁচজন। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই যোজনা চালু থাকবে। ৩) কমিটির চিহ্নিত ২৬ টি ক্ষেত্র এবং স্বাস্থ্য খাতের সংস্থাগুলির জন্য অর্থ সাহায্য করা হবে। তাতে সুদের হার নির্ধারিত করা থাকবে।

৪) দু’বছরের জন্য নয়া কর্মীদের জন্য ভর্তুকি দেবে কেন্দ্র। যে সংস্থাগুলিতে ১,০০০ জন পর্যন্ত কর্মী আছেন, তাঁদের ক্ষেত্রে কমপক্ষে ১২ শতাংশ অর্থ দিতে হবে কর্মীদের। ১২ শতাংশ দেবে সংস্থা। এই ২৪ শতাংশ টাকা দেবে কেন্দ্র। যে সংস্থাগুলিতে ১,০০০ জনের বেশি কর্মী আছেন, তাঁদের শুধু কর্মীদের ১২ শতাংশের ভর্তুকিই দেবে কেন্দ্র। ৫) আত্মনির্ভর ভারতের আওতায় ক্রেডিট লাইনের ঘোষণা যা করা হয়েছিল, তাতে বাড়িয়ে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হচ্ছে।

প্রাথমিকভাবে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের জন্য সেই ঋণের ঘোষণা করা হয়েছিল, তা বাণিজ্য সংস্থা, ব্যবসার জন্য ব্যক্তিগত ঋণ এবং মুদ্রা গ্রাহকদেরও সেই ঋণের আওতায় আনা হয়েছে। ৬) লকডাউনের পর বুধবার আরও ইনসেন্টিভ প্রকল্পের ১০ টি ক্ষেত্রকে যুক্ত করা হয়েছে। ১.৪৬ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার ফলে ঘরোয়া উৎপাদন চাঙ্গা হবে। তাতে কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী।

নয়া আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৭) এছাড়াও অত্যাধুনিক রাসায়নিক ব্যাটারি সেল (১৮,১০০ কোটি টাকা), বৈদ্যুতিন বা প্রযুক্তিগত সরঞ্জাম (৫,০০০ কোটি), অটোমোবাইল ও গাড়ির সরঞ্জাম (৫৭,০৪২ কোটি টাকা), ওষুধ (১৫,০০০ কোটি টাকা), টেলিকম এবং নেটওয়ার্কিং পণ্য (১২,৯১৫ কোটি টাকা), বস্ত্র (১০,৬৮৩ কোটি টাকা), খাদ্যদ্রব্য (১০,৯০০ কোটি টাকা), উচ্চক্ষমতার সৌরযন্ত্র (৪,৫০০ কোটি টাকা), শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র-সহ বিভিন্ন পণ্য (৬,২৩৮ কোটি টাকা) এবং বিশেষ ইস্পাত (৬,৩২২ কোটি টাকা) এই সমস্তক্ষেত্রেও এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন