নজরবন্দি ব্যুরোঃ দীপাবলীর আগেই ফের অগ্নিকাণ্ড জেরে মৃত ১, বৃহস্পতিবার ভোররাতে কালীঘাটের পটুয়াপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও ১ জনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। আংশিক দগ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ ভারতে সুস্থতার হার ৯২.৮৯ শতাংশ,মৃত্যু বেড়ে ১ লক্ষ ২৮ হাজার ১২১ জন।


তা নিয়ে তদন্ত করছেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে আচমকাই কালীঘাটের পড়ুয়াপাড়ার একটি দোতলা বাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। আগুন ছড়িয়ে পড়তেই ওই বাড়ির দোতলায় আটকে পড়েন এক বৃদ্ধা-সহ ২ জন। তবে প্রথমটায় বিষয়টি কারও নজরে পড়েনি।
ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যাওয়ার পর বিষয়টি টের পান স্থানীয়রা। ততক্ষণে ছড়াতে শুরু করেছে আগুন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় ৪টি ইঞ্জিন। শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তবে ঘনজনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধার কাজে নেমে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরিস্থিতি জটিল থাকায় ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দল।
দীপাবলীর আগেই ফের অগ্নিকাণ্ড জেরে মৃত ১, কোনওক্রমে উদ্ধার করা হয় আগুনের মাঝে আটকে পড়া ২ জনকে। তড়িঘড়ি দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এখনও পর্যন্ত পাওয়া খবরে, আগুন আয়ত্তে এলেও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। কিন্তু কী থেকে এই অগ্নিকাণ্ড? শর্ট সার্কিট নাকি নেপথ্যে অন্য রহস্য, সে বিষয়ে এখনও ধন্দে দমকল। আধিকারিকদের কথায়, আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত আগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব নয়।









