নজরবন্দি ব্যুরোঃ বাড়তে বাড়তে ভারতে সুস্থতার হার ৯২.৮৯ শতাংশে পৌঁছে গেল। একইসঙ্গে ভারতে ১২.১৯ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। ২৪ ঘন্টায় ১১, ৯৩, ৩৫৮ টি স্যাম্পেল পরীক্ষা সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১২,১৯,৬২,৫০৯-এ পৌঁছে গেল।


এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৮৯%-এ।সংক্রমণ সব থেকে বেশি দিল্লিতে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ। সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র আর ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে দিল্লি।
ভারতে সুস্থতার হার ৯২.৮৯ শতাংশ, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৯০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৮৩ হাজার ৯১৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৫০ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৮ হাজার ১২১ জন।









