একদিন থেমে থাকার পর ফের বাড়লো জ্বালানি তেলের দাম, জানুন কলকাতায় দাম কত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একদিন থেমে থাকার পর ফের বাড়লো জ্বালানি তেলের দাম, জানুন কলকাতায় দাম কত মাঝে এক দিনের বিরতি তারপর ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। রবিবার এই দুই জ্বালানি তেলের দাম বেড়েছে যথাক্রমে ২৮ পয়সা ও ৩০ পয়সা। এই দাম বাড়ার ফলেদেশের প্রায় ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কিছু শহরে এখন পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ ক্রমশ দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠছে দেশ, ৮১ দিন বাদে সর্বনিম্ন করোনা সংক্রমণ।

যার মধ্যে আছে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এবং লাদাখ।রবিবার দাম বাড়ার পর কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৯৭.১২ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯০.৮২ টাকা।

একদিন থেমে থাকার পর ফের বাড়লো জ্বালানি তেলের দাম, জানুন কলকাতায় দাম কত রবিবারের দাম বৃদ্ধির পর মুম্বাইয়ে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০৩.৩৬ টাকা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৫.৪৪ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন