টানা ৫ দিন মূল্যবৃদ্ধি, সেঞ্চুরি হাঁকিয়ে লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা ৫ দিন মূল্যবৃদ্ধি, সেঞ্চুরি হাঁকিয়ে লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম। পাঁচ কেন্দ্রে নির্বাচন মিটতেই দেশ জুড়ে ঝোড়ো ইনিংস শুরু করেছে পেট্রোল ও ডিজেল। টানা পাঁচ দিন মূল্যবৃদ্ধি ঘটল দুই অতি প্রয়োজনীয় জ্বালানি তেলের। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তেলের দাম প্রতিদিন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ৫ কেন্দ্রে নির্বাচনের অন্যতম ইস্যু ছিল তেলের মূল্যবৃদ্ধি। তবে ভোট কাছে আসতেই সেই দামে রাশ টানতে শুরু করে সরকার।

আরও পড়ুনঃ একাধিক জায়গায় বিপাকে, তবু মমতাকে লাগামহীন ভাষায় আক্রমন জারি ‘কুইন’ কঙ্গনার।

থেমে যায় প্রতিদিনের মূল্যবৃদ্ধি। এরই মধ্যে ৫ কেন্দ্রে মিটেছে ভোট। আসাম ও পন্দিচেরি ছাড়া সর্বত্র মুখ থুবড়ে পরেছে বিজেপি। এমন অবস্থায় ফের প্রতিদিনের মূল্যবৃদ্ধির পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। আর আজ ফের পেট্রোল দাম বৃদ্ধি করতে করতে সেঞ্চুরি হাঁকিয়েছে। রাজস্থানের শ্রী গঙ্গানগরে পেট্রোলের দাম পৌছালো ১০২.১৫ পয়সা আর মধ্য প্রদেশের উন্মুখপুরে পেট্রোলের দাম দাঁড়ালো ১০১.৮৬ টাকা । অন্যদিকে চার প্রধান শহরেও পেট্রোলের মূল্য লাগাম ছাড়িয়েছে। চেন্নাইয়ে প্রতি লিটারের দাম ৯৩.১৫ টাকা।

মুম্বই, দিল্লী ও কলকাতাতে ওই দাম যথাক্রমে ৯৭.৬১, ৯১.২৭ ও ৯১.৪১ টাকা প্রতি লিটার। পিছিয়ে নেই ডিজেলও। কলকাতা, মুম্বই, দিল্লী ও চেন্নাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম যথাক্রমে ৮৪.৫৭, ৮৮.৮২, ৮১.৭৩ ও ৮৬.৬৫ টাকা। এদিকে রাজস্থান ও মধ্যপ্রদেশে পেট্রোল সেঞ্চুরি হাঁকানোর পর ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়াতে শুরু করেছে। সরকারি মহলের দাবি ওই দুই রাজ্যে দেশের মধ্যে ভ্যাট (রাজ্যকর ) সব থেকে বেশি। তাই এই মূল্যবৃদ্ধি। এই কর নিয়ে ইতিমধ্যেই বিরোধী শাসক চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার তেলের দাম কমাতে সরকার কোন ব্যবস্থা নেয় কিনা।

টানা ৫ দিন মূল্যবৃদ্ধি, সেঞ্চুরি হাঁকিয়ে লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম। প্রসঙ্গত বিশ্ব জুড়ে সংশোধিত তেলের মূল্যবৃদ্ধির পর থেকেই তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। ভোট মিটতেই তাই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে তেলের দাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত