নজরবন্দি ব্যুরোঃ কিয়েভ থাকা ভারতীয়দের দেশে ফিরে আসার কথা জানাল কিয়েভের ভারতীয় দূতাবাস ৷ রাশিয়ার ইউক্রেন অধিগ্রহণ নিয়ে বিগত কয়েক মাসে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও।
আরও পড়ুনঃ শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে, অজিত দোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা এক অজ্ঞাতর


বিশেষ করে ইউক্রেনে বসবাসকারী ছাত্র সহ অন্যান্য ভারতীয়দের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। যত সময় এগোচ্ছে, তত ইউক্রেনের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। কিয়েভে ভারতীয় দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করেছে ৷ সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে,

“ইউক্রেনের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ইউক্রেনে থাকা ভারতীয়দের সাময়িক ভাবে দেশে ফিরে আসতে বলা হচ্ছে ৷ বিশেষত পড়ুয়ারা, যাঁদের সেখানে থাকাটা অবশ্য প্রয়োজনীয় নয়, তাঁরা ফিরে আসুন ৷ এমনকি ভারতীয়রা যেন অপ্রয়োজনে ইউক্রেনের উদ্দেশ্যে যাত্রা না করেন বা ইউক্রেনের ভিতরে ঘুরে না বেড়ান, এই পরামর্শ দেওয়া হচ্ছে ৷”
পরিস্থিতি উদ্বেগজনক, ইউক্রেনে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর আর্জি
সাম্প্রতিক কালে ইউক্রেনকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি আরও বেড়েছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সীমান্তে সেনা মোতায়েন করার অভিযোগ তুলেছে ন্যাটো বাহিনী। পাল্টা অভিযোগ তুলেছে রাশিয়াও । মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এই গোটা উত্তেজনার পরিস্থিতির জন্য দায়ী করেছে রাশিয়াকেই। এদিকে, মস্কোর দাবি তাদের কোনও দেশে আক্রমণ করার কোনও পরিকল্পনা নেই।









