নজরবন্দি ব্যুরোঃ কিছু বছর আগে অবধি ও মানুষের গড় আয়ু ছিল ১০০ বছর। এখন তা বেড়ে হয়েছে ১২০ বছর । সম্প্রতি আমেরিকার এক গবেষণায় উঠে এসেছে এক নয়া তথ্য মানুষের গড় আয়ু নাকি বেড়ে হবে ১৫০ বছর। এমনই নতুন তথ্য উঠে আসছে সমীক্ষা থেকে।
আরও পড়ুনঃ সপ্তাহের প্রথম দিনেই ব্যহত রেল চলাচল, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা

জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ডেভিড ম্যাকার্থি জানান পুরুষেরা ১৪১ বছর এবং নারীরা ১৩০ বছর বেচে থাকতে পারবে। ২০১০ সাল পর্যন্ত বেশিরভাগ মানুষের গড় আয়ু ছিল ৮০ বছর। ৬০ বছর বয়েস হলেই আগে যেখানে বৃদ্ধ বৃদ্ধা আখ্যা দেওয়া হত, এখন তাঁর পরিবর্তনের সময় আসছে বলে জানাচ্ছে সমীক্ষা।

জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের করা এই সমীক্ষায় আরও জানানো হয়েছে যে মানুষের খাওয়া দাওয়া ও শরীর চর্চা অনেক গুনে বেড়েছে ফলে তা মানুষের আয়ু বাড়াতে সাহায্য করছে। এখন মানুষ আগের তুলনায় আরও অনেক বছর বেশি বাচছে। রোগ ব্যাধি আরও অনেক কমছে। চিকিৎসা পদ্ধতিও আরও অনেক উন্নত হচ্ছে। মানুষ নিজেদের স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতন হচ্ছে।
মানুষের গড় আয়ু বেড়ে হবে ১৫০ বছর, আরও উন্নত হবে চিকিৎসা ব্যাবস্থা

তবে মানুষের গড় আয়ূ ১৫০ হতে এখনও আরও অনেক সময় লাগবে বলে জানাচ্ছে বিজ্ঞানীরা, লাগতে পারে ১০০ বছরের ও বেশি। যখন হয়ত পালটে যাবে পৃথিবীর গড় আয়ুও , আরও উন্নত হবে চিকিৎসা ব্যাবস্থা। উন্নত হবে খাওয়া দাওার ধরনও। ফলে তা প্রভাব ফেলবে মানুষের গড় আয়ুতেও।



