Partha-Arpita: অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, বিস্ফোরক দাবি ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ২২ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেদিনেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় টাকা। তারপর থেকে দুই জনেই ইডির হেফাজতে রয়েছে পার্থ ও অর্পিতা। ৫৮ দিন পর গতকাল চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ।

আরও পড়ুনঃ Mamata Banerjee: প্রেমেন্দ্র মিত্রের বীরপুরুষের মতো কেষ্ট! মমতার মন্তব্য ঘিরে জল্পনা শুরু

সোমবার ব্যাঙ্কশাল আদালতে ১৪০০ পাতার চার্জশিট সহ একাধিক নথি পেশ করেছে ইডি। ইডির পেশ করা চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার উল্লেখ করা হয়েছে। আর সেই ৩১টি জীবনবিমার প্রিমিয়াম দেড় কোটি টাকা। ৩১ বিমার মধ্যে একটি ৫০ হাজার এবং অপরটি ৪৫ হাজার বলে জানা গেছে। প্রত্যেকটি পার্থ চট্টোপাধ্যায় দিতেন বলে জানা গেছে।

অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, চার্জশিটে উল্লেখ করল ইডি
অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, চার্জশিটে উল্লেখ করল ইডি

ইডির তরফে দাবি করা হচ্ছে, ব্যাঙ্ক মারফত যে সমস্ত তথ্য ইডি পেয়েছে, সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখেই এই হদিশ পেয়েছে ইডি। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ৩১ প্রিয়িয়াম বাবদ ব্যাঙ্কে টাকা জমা দিতেন পার্থ চট্টোপাধ্যায়।

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল বাজেয়াপ্ত করে তা সিএফএসএলে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে বেশ কিছু তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে ওই বিপুল অঙ্কের টাকা জমা দিতেন অর্পিতা। ২০১৫ সাল থেকে এলআইসি গুলি রয়েছে। সাত বছর ধরে এলআইসির প্রিমিয়াম পড়েছে বলে জানা গেছে।

অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, চার্জশিটে উল্লেখ করল ইডি

অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, চার্জশিটে উল্লেখ করল ইডি
অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, চার্জশিটে উল্লেখ করল ইডি

গতকাল ইডির তরফে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। একইসঙ্গে রয়েছে একাধিক আধিকারিকদের নাম। সেখানে পার্থ ও অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। উল্লেখ করা হয়েছে অর্পিতা দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের নগদ টাকার কথাও। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাগানবাড়ি, জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে অনেকগুলিই রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন