নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয়। এদিন আদালত থেকে বের হওয়ার সময় দুর্নীতি সমস্ত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে মন্ত্রীর কোনও রোল নেই। নিয়োগের ক্ষেত্রে দায় শুধুমাত্র নিয়োগ কর্তাদের। একইসঙ্গে অর্পিতার ফ্ল্যাটে কোথা থেকে টাকা এল? তা নিয়েও উত্তর দিলেন না তিনি।
আরও পড়ুনঃ Firhad Hakim: লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যের তিন মুসলিম অধ্যুষিত জেলা সফরে ফিরহাদ


প্রসঙ্গত, গত বছরের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তারপরেই অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার হয়। উদ্ধার হয় বিরাট অঙ্কের সোনার গয়না। এখানেই শেষ নয়, দুই জনের নামে বেনামে বিরাট সম্পত্তি উদ্ধার হয়েছে। তাহলে অর্পিতার বিরাট সম্পত্তি এল কীভাবে? এই টাকা কোথা থেকে এল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল আগে থেকেই।

এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, এই টাকা তাঁর নয়। যদিও পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বক্তব্য, এই টাকা তাঁর নয়। এই টাকার পার্থর। এমনকি তাঁর ফ্ল্যাটে সেই টাকা কোথা এল তা তিনি জানেন না। পার্থর কর্মীরা সেখানে এসে টাকা রেখে যেত? এমনকি সেখানে কারোর প্রবেশাধিকার ছিল না বলেও জানিয়েছেন তিনি।
দুর্নীতি সমস্ত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেন পার্থ, অর্পিতার সম্পত্তি কার?

অন্যদিকে, ইডির তরফে দাবি করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ বিপুল টাকা ও বহুমূল্যবান গয়না পাওয়া গিয়েছে। এমনকী বিপুল টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যা অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে ছিল। এমনকি ইডির তরফে এমনটাও দাবি করা হচ্ছে, নিয়োগ দুর্নীতির মূল ষড়যন্ত্রকারী পার্থই। তাঁর নির্দেশেই দুর্নীতি হয়েছে।









