Firhad Hakim: লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যের তিন মুসলিম অধ্যুষিত জেলা সফরে ফিরহাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। দুর্নীতি-কাঁটা সরিয়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করাতে নজর দিয়েছে শাসক তৃণমূল। ইতিমধ্যে শীর্ষ স্তরে নেতাদের জেলাওয়াড়ি দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তৈরি হয়েছে নির্বাচন কমিটি। থাকছেন দলের শীর্ষনেতারা।

আরও পড়ুনঃ দু’মাস ঘরে ফিরবেন না অভিষেক, ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি নিয়ে কি বললেন মমতা

রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূলের রাজ্য নির্বাচনী কমিটির ২২ জনের বৈঠক হল তৃণমূল ভবনে। সিদ্ধান্ত হয়, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পাশাপাশি এই শীর্ষ নেতারা বিভিন্ন জেলার জোনাল ইলেকশন কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন।

20 13

জেলা সফর করবেন। তবে প্রার্থী বাছাইয়ের কোনও দায়িত্ব পালন করবেন না তাঁরা। আর রাজ্যের তিন সংখ্যালঘু জেলা মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলা সফরে যাবেন দলের সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিম। আগামী কয়েক দিনে নিজের যাবতীয় কাজ সম্পন্ন করে এই তিন জেলা সফরে গিয়ে প্রকাশ্য জনসভার পাশাপাশি, জেলার নেতাদের নিয়ে ঘরোয়া বৈঠক করবেন পুরমন্ত্রী।

28 5

এর আগেও এই তিন জেলার দায়িত্ব নিয়েছিলেন ববি। সেই কারনেই এই জেলা গুলি নিয়ে তাঁর একটা ধারনা আছে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে অপ্রত্যাশিত ভাবে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে।

লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যের তিন মুসলিম অধ্যুষিত জেলা সফরে ফিরহাদ

26 9
লক্ষ্য সংখ্যালঘু ভোট, রাজ্যের তিন মুসলিম অধ্যুষিত জেলা সফরে ফিরহাদ

গত বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের ওপর তৃণমূলের যে আধিপত্য দেখা গিয়েছিল, তা এই উপনির্বাচনে উধাও হয়ে গিয়েছে। সেই দিকটা মেরামত করতেই ফিরহাদকে এই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত