Abhishek-Mamata: দু’মাস ঘরে ফিরবেন না অভিষেক, ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি নিয়ে কি বললেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই এক সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলের নবজোয়ার’ নামের নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন, দু মাস বাড়িতে ফিরবেন না তিনি। এই কর্মসূচি নিয়ে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Rahane: কেকেআর এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস অজিঙ্কার, পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খেলা শেষে

দু'মাস ঘরে ফিরবেন না অভিষেক, কি বললেন মুখ্যমন্ত্রী
দু’মাস ঘরে ফিরবেন না অভিষেক, কি বললেন মুখ্যমন্ত্রী

কোচবিহারের দিনহাটা থেকে জনসংযোগ যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এই কর্মসূচি শুরুর একদিন আগেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘তৃণমূলের নবজোয়ার হল একটি অভিনব রাজনৈতিক প্রয়াস। এই প্রয়াসের জন্য অভিষেক এবং দলের কর্মীদের জনসংযোগ যাত্রা শুরু করায় আন্তরিক অভিনন্দন জানাই।’

 

দু’মাস ঘরে ফিরবেন না অভিষেক, কি বললেন মুখ্যমন্ত্রী

1680961281 abhishek
দু’মাস ঘরে ফিরবেন না অভিষেক, কি বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর টুইটের জবাবে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবার সাংসদ। তিনি টুইটে লিখেছেন, “ধন্যবাদ দিদি! আমরা আমাদের সঙ্কল্পে দৃঢ়, আপনার উদ্যোগগুলি জাতি, গোষ্ঠী, রাজনৈতিক দল নির্বিশেষে সকলের কাছে পৌঁছে যাব…।’ জানা গিয়েছে, সোমবার বিকেলে কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক। মঙ্গলবার থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা।

দু'মাস ঘরে ফিরবেন না অভিষেক, কি বললেন মুখ্যমন্ত্রী
দু’মাস ঘরে ফিরবেন না অভিষেক, কি বললেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে অভিষেকের জনসংযোগ যাত্রা চলবে আগামী ৬০ দিন। কোচবিহার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে সাগরে। এই জনসংযোগ যাত্রা চলাকালীন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী খুঁজবেন অভিষেক। ৬০ দিনে সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন। রাত্রিযাপনের জন্য অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন