Rahane: কেকেআর এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস অজিঙ্কার, পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খেলা শেষে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ম‌্যাথু হেডেন এক সময় সি এসকে-র হয়ে ওপেনিং করতে নামতেন তিনি। সেই হেডেন অজিঙ্ক রাহানের প্রশংসা করে গেলেন । অপর দিকে মাঠে বলাবলি চলছিল এ কোন রাহানে? যিনি অবলীলায় স্কুপ, রিভার্স স্কুপ মারতে পারেন। যা দেখে হেডেন পর্যন্ত বলে গেলেন, ‘‘দুর্ধর্ষ সব শট খেলল। সুপার্ব ইনিংস।’’

আরও পড়ুনঃ ধোনিদের সাথে এবার এক আসনে ঋদ্ধিমান, গড়লেন এক অনন্য নজির

10 12
কেকেআর এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস অজিঙ্কার, পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খেলা শেষে

কিন্তু যাকে নিয়ে এই আলোচনা সেই রাহানে একবুক অভিমান নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। রবিবার কেকেআরের বিরুদ্ধে ২৯ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন রাহানে।

12 17

তারপর সাংবাদিক বৈঠকে সরাসরি কেকেআরের বিরুদ্ধে আঙুল তোলেন। রাহানে বলেন, ‘টার্নিং পয়েন্ট এটাই যে আমি এখানে খেলার সুযোগ পাচ্ছি। এক বছর বা দু’বছর আগে আমি সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলাম না।

কেকেআর এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস অজিঙ্কার, পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খেলা শেষে

11 14

আপনি যদি না খেলেন, তাহলে কীভাবে দেখাবেন যে আপনার হাতে কী কী শট আছে? আপনি যদি টানা না খেলতে পারেন, তাহলে আপনি সেটা দেখাতে পারবেন না। এখানে খেলার সুযোগ পেয়েছি। সিএসকে যখন আমায় দলে নিয়েছিল, তখন আমি অত্যন্ত আনন্দিত ছিলাম।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন