আবার কি নতুন বিধায়কদের শপথ ঘিরে জটিলতা? রাজ্যপালকে চিঠি দেবে পরিষদীয় দপ্তর

Oath Of The New MLA: রাজ‌্যপাল সে ক্ষেত্রে কোনও ইতিবাচক সাড়া না দিলে বিধানসভায় অধিবেশন ডেকে সেই শপথ পড়িয়ে দেবেন অধ‌্যক্ষই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের বিধানসভা উপ নির্বাচনে ২ জয়ী প্রার্থীর শপথ ঘিরে জটিলতা কাটতে না – কাটতে আরও ৪ বিধানসভা উপ নির্বাচনের ফল বেরিয়েছে। ৪টি আসনেই জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। নবনির্বাচিত ৪ প্রার্থীর বিধায়ক পদে শপথের প্রক্রিয়া নিষ্কণ্টক করতে তৎপর হল পরিষদীয় দফতর। জানা যাচ্ছে, চার নতুন বিধায়কের জয়ের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন থেকে প্রকাশের পর আগামী সপ্তাহেই তাঁদের শপথ পড়ানোর প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়ে রাজ‌্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দেবে পরিষদীয় দপ্তর।

আবার কি নতুন বিধায়কদের শপথ ঘিরে জটিলতা? রাজ্যপালকে চিঠি দেবে পরিষদীয় দপ্তর
ছবি Google থেকে

চিঠিতে রাজ‌্যপালকে অনুরোধ করা হবে বিধানসভায় এসে তিনি নিজে শপথ পড়ান, অথবা অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়কে সেই দায়িত্ব দিন। রাজ‌্যপাল সে ক্ষেত্রে কোনও ইতিবাচক সাড়া না দিলে বিধানসভায় অধিবেশন ডেকে সেই শপথ পড়িয়ে দেবেন অধ‌্যক্ষই। এই নিয়ে বলতে গিয়ে পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘নতুন করে যেন কোনও জটিলতা সৃষ্টি না হয়, সেটাই চাইব।’ জয়ী সদস্যরা বিধায়ক হিসেবে শপথ না নিলে এলাকার কাজ শুরু করতে পারেন না। তাই দ্রুত শপথগ্রহণ অনুষ্ঠান চাইছে বিধানসভা এবং পরিষদীয় দপ্তর।

শোভনদেব চট্টোপাধ্যায়

শপথ সংক্রান্ত চিঠি আগামী সপ্তাহের শুরুতে রাজভবনে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ৪ জুন লোকসভার সঙ্গে বরানগর এবং ভগবানগোলা উপ নির্বাচনের ফলাফলে জয়ী হন যথাক্রমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তাঁদের শপথ গ্রহণ হয় একমাস পর, ৫ জুলাই। এই একমাস ধরে রাজভবন শপথ নিয়ে নানা টালবাহানা করছিল বলে অভিযোগ সরকার পক্ষের।

আবার কি নতুন বিধায়কদের শপথ ঘিরে জটিলতা? রাজ্যপালকে চিঠি দেবে পরিষদীয় দপ্তর

আবার কি নতুন বিধায়কদের শপথ ঘিরে জটিলতা? রাজ্যপালকে চিঠি দেবে পরিষদীয় দপ্তর
ছবি Google থেকে

রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করাবেন। কিন্তু সেই পথে না হেঁটে বিধানসভা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। ২ নম্বর অনুচ্ছেদের ৫ নম্বর ধারাকে হাতিয়ার করে বিধানসভার অধিবেশন কক্ষে জয়ী দুই সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত