নব নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে এবার রাজ্য-রাজ্যপাল সংঘাত

বিধানসভাকে কার্যত অন্ধকারে রেখে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্য-রাজ্যপাত সংঘাত অব্যাহত। আগামী বুধবার দুপুর ১২টা নাগাদ বিধায়ক হিসাবে শপথ নেওয়ার জন্য বরাহনগরের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল রাজভবন। সেই চিঠির বয়ান নিয়ে এবার পাল্টা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা।

আরও পড়ুন: বদলে যাচ্ছে শেষ মেট্রোর সময়! জানুন নতুন সময়

saytantika

যদিও ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকারের দাবি, তিনি আমন্ত্রণপত্র পাননি। সায়ন্তিকা জানান, ‘উপনির্বাচনের ক্ষেত্রে সাধারণত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেন রাজ্যপাল। তবে এবার তা করেননি রাজ্যপাল। বিধানসভাকে কার্যত অন্ধকারে রেখে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে।

ভগবানগোলার বিধায়ককে চিঠি পাঠানো হয়নি। আমি একা কেন যাব? আমি যাব না’। এদিকে রবিবার রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অসম্মান করেছে রাজভবন।’

নব নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে এবার রাজ্য-রাজ্যপাল সংঘাত

mla

লোকসভা নির্বাচন চলাকালীন ভগবানগোলা এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়। তারপরও রাজভবন থেকে সবুজ সংকেত না মেলায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এবার শপথ গ্রহণের জন্য রাজভবন থেকে ডাকা হয়েছে শুধু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজ্য ও রাজ্যপাল সংঘাত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত