‘কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ, কলকাতাতেও থামবে’! পার্ক সার্কাসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গ্রেফতার ৪০

পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সরকারের আমলে পুলিশের উপর হামলা বরদাস্ত করা হবে না। “কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে, কলকাতাতেও তা বন্ধ হবে,” মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার পার্ক সার্কাস এলাকায় রাজ্য সরকারের বুলডোজ়ার নীতির প্রতিবাদে কয়েকশো মানুষ বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ রাস্তা খালি করার নির্দেশ দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রথমে পুলিশ লাঠিচার্জ করে। অন্যদিকে পুলিশের দাবি, তাঁদের উপর আচমকা ইটবৃষ্টি শুরু হয় এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

অশান্তি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ঘটনায় একাধিক পুলিশকর্মী এবং সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

‘কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ, কলকাতাতেও থামবে’! পার্ক সার্কাসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গ্রেফতার ৪০

‘কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ, কলকাতাতেও থামবে’! পার্ক সার্কাসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গ্রেফতার ৪০
‘কাশ্মীরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ, কলকাতাতেও থামবে’! পার্ক সার্কাসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গ্রেফতার ৪০

সোমবার দুপুরে পার্ক সার্কাস ডিসি অফিসে পৌঁছে আহত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তাঁর বক্তব্য, বাহিনী পরিস্থিতি সামাল দিয়ে বড় ধরনের বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে।

শুভেন্দু বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনও রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন কর্মসূচি করতে পারে। কিন্তু ধর্মীয় স্লোগানের আড়ালে হিংসা, পাথর ছোড়া বা আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

কঠোর বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “যদি কেউ মনে করেন আগের মতো পুলিশের হাত-পা বাঁধা থাকবে, তাহলে ভুল করছেন। এই সরকার জ়িরো টলারেন্স নীতি নিয়েই চলবে।” তিনি আরও জানান, পুলিশের গায়ে হাত পড়লে শুধু গ্রেফতার নয়, দোষীদের শাস্তি নিশ্চিত করতেও সরকার নজরদারি করবে।

পুলিশমন্ত্রী হিসাবেও নিজের অবস্থান স্পষ্ট করে শুভেন্দু বলেন, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী ভয়মুক্ত হয়ে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে পুলিশকে। তিনি পুলিশকর্মীদের উদ্দেশে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে, কোনও রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার নয়।

পার্ক সার্কাসের ঘটনাকে কেন্দ্র করে পূর্বতন সরকারের বিরুদ্ধেও পরোক্ষ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগে পুলিশ প্রশাসনের হাত বাঁধা ছিল, কিন্তু এখন আইন রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারছে।

একইসঙ্গে সাধারণ মানুষকে আইন মেনে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন শুভেন্দু। ওসি, আইসি, ডিসি থেকে শুরু করে লালবাজার এবং নবান্ন পর্যন্ত অভিযোগ জানানোর পথ খোলা রয়েছে বলেও তিনি জানান। তবে হাতে পাথর তুলে নেওয়া বা ধর্মীয় উস্কানির মাধ্যমে অশান্তি তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দেন।

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আগামী ছ’মাসের মধ্যে কলকাতা পুলিশকে আরও আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত করা হবে। পার্ক সার্কাসের ঘটনাকে সামনে রেখে রাজ্য সরকার আইনশৃঙ্খলা নিয়ে যে কঠোর অবস্থান নিতে চলেছে, সোমবারের বার্তায় তা স্পষ্ট হয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত