মা হতে চলেছেন পরিণীতি! ছবি দেখে জোর গুঞ্জন বলিউডে

Parineeti Chopra: গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ে হয় পরিণীতির। ভালবাসার বিয়ে, একসঙ্গে পড়তেন তাঁরা। সেখান থেকেই আলাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজকীয় বিয়ের আয়োজনে তাক লাগিয়ে দেন পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। বিয়ের পর থেকে দারুণ সময় পার করছেন বলিউডের এই অভিনেত্রী। তবে নায়িকা থেকে গায়িকা হওয়ার খবর দিয়েছেন সম্প্রতি। এবার নেটিজেনদের ক্যামেরায় ভেসে এলো মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি পরিণীতি চোপড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: অবসর ভেঙে ফের রাজনীতিতে মিমি! ভোটে লড়বেন কোথা থেকে?

pariniti3

যেখানে তাঁকে দেখা গিয়েছে কালো রঙের ঢিলেঢালা ম্যাক্সি টপে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। চোখে মুখেও ক্লান্তির ছাপ রয়েছে তাঁর। ভিডিওতে দেখা গিয়েছে, পাপারাজ্জিদের দেখে পেট ঢাকতেও চেষ্টা করেছেন পরিণীতি

pariniti2

তবে এই নিয়ে এখনই কোনওরকম মন্তব্য করেননি পরিণীতি। গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ে হয় পরিণীতির। ভালবাসার বিয়ে, একসঙ্গে পড়তেন তাঁরা। সেখান থেকেই আলাপ। এরপর যা হয়, প্রথমে বন্ধুত্ব, ক্রমে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে।

মা হতে চলেছেন পরিণীতি! ছবি দেখে জোর গুঞ্জন বলিউডে

pariniti1

মা হওয়া নিয়ে অতীতেও মুখ খুলেছেন পরিণীতি। এও জানিয়েছিলেন সন্তান দত্তক নেওয়ারও ইচ্ছে রয়েছে তাঁর। জানিয়েছিলেন বাচ্চা তাঁর খুবই প্রিয়। নিজেও মা হতে চান। এবার সেই স্বপ্নই সত্যি হচ্ছে কী? রাঘব অথবা পরিণীতি কিন্তু এখনও এ নিয়ে মুখ খোলেননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন