ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেদিন নবান্ন থেকে বেরিয়েই জানিয়েছিলেন, আগামী লোকসভা নির্বাচনে আর প্রার্থীও হতে চান না।
আরও পড়ুন:লোকসভায় প্রার্থী হচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’! কোন কেন্দ্রে দাঁড়াচ্ছেন তিনি?

সাংসদ খাতের হিসেব নিয়ে বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীরা নানা সমালোচনা করতেই কাজের খতিয়ান দেখিয়ে পালটা নিন্দুকদের চ্যালেঞ্জ ছোঁড়েন মিমি চক্রবর্তী। সেই সময় রাজনীতিতে অনীহাও প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

কিন্তু সূত্রের খবর ফের তিনি রাজনীতিতে আসছেন এবং ভোটেও লড়বেন। তবে কোন ভাবেই যাদবপুর থেকে কোন ভাবেই নয়। সুত্র বলছে হুগলি বা জেলার কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে অভিনেত্রীকে। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
অবসর ভেঙে ফের রাজনীতিতে মিমি! ভোটে লড়বেন কোথা থেকে?

বিধানসভায় গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার দেখাও করেন মিমি। সেখানেই মনে করা হচ্ছে দিদি তাঁর প্রতি আরও একবার ভরসা রেখেছেন। তবে এবার নির্বাচনে কোথা থেকে দাঁড়াবেন তা এখনো ঠিক হয়নি বলেই খবর তৃণমূল সূত্রে।



