সামনেই লোকসভা নির্বাচন (Loksobha Election 2024) । জল্পনা ছিল আগে থেকেই। এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No 1) রচনা বন্দ্যোপাধ্যায় । ভোটের দিনক্ষণ ঘোষণার আগে তার কেন্দ্র প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সূত্রের খবর, কলকাতা নয়, জেলা থেকে দাঁড়াতে পারে অভিনেত্রী। শুভেন্দু অধিকারীর গড় থেকে এবারের ভোটে লড়ছেন দিদি নাম্বার ওয়ান। শুধু পূর্ব মেদিনীপুর নয় পশ্চিম মেদিনীপুরেও তারকা প্রার্থী দিতে চলেছে শাসক দল।

আরও পড়ুন : কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা নয়, উত্তর-পূর্বেও ‘একলা চলো’ মমতার
নির্বাচনে তারকা প্রার্থী দাঁড়ানো কোন নতুন কথা নয়। এর আগে মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানও লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে। দেব ১০ বছর ধরে সাংসদ রয়েছে। এবার তারকা প্রার্থীর তালিকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) নাম জুড়তে চলেছে। তবে কলকাতা নয় জেলা থেকে দাঁড়াতে চলেছেন তিনি। গতকাল রবিবার সম্প্রচার করা ‘দিদি নাম্বার ওয়ান’-এ এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তৃণমূল সূত্রের খবর, ‘অধিকারী গড়’ কাঁথি বা তমলুক থেকে লড়াই করবেন তিনি। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, তমলুক কেন্দ্র থেকে রাজনীতিতে হাতেখড়ি হবে রচনার। এর মাঝেই খবর ছড়ায়, পদ ছাড়ার পর বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়বেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এর পরই রচনার ‘যুদ্ধক্ষেত্র’ বদলের ইঙ্গিত মিলেছে।

লোকসভায় প্রার্থী হচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’! কোন কেন্দ্রে দাঁড়াচ্ছেন তিনি?
মনে করা হচ্ছে, শিশির অধিকারীর আসন কাঁথি থেকে টিকিট দেওয়া হবে রচনাকে। ইতিমধ্যে এই কেন্দ্র থেকে বিজেপি সৌমেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে। তাঁর বিরুদ্ধেই প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়, এমনই জল্পনা রাজনৈতিক মহলে। এবারের নির্বাচনে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোটযুদ্ধে কে এগিয়ে থাকবে এখন সেটাই দেখার?



