Panchayat Election: ভোটের আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের, রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক রাজ্যজুড়ে। ইতিমধ্যে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গিয়েছে।এখন প্রতিটি দলই মনোনয়নে পত্র জমা দেওয়ার কাজে নেমেছে। এই আবহে বুধবার তৃণমূল ছেড়ে কংগ্রসে যোগ দিলেন উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাত বানু এবং তাঁর স্বামী টিএমসির রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আকতার। এরই সঙ্গে ভতের আগে বর্ধমানের পানাগড় ও মুর্শিদাবাদের কান্দিতেও কংগ্রেসমুখী হয়েছে তৃণমূল নেতারা।

আরও পড়ুন:কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

Shamim Ahamed Ads

ফারহাত বানু ও তাঁর স্বামী জাভেদ আকতারের হাতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলি ইমরান রমজ ওরফে ভিক্টরের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। দল ছাড়ার আগে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জাভেদ আকতার। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়ে জাভেদ আকতারের অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। তিনি টাকা দেননি, তাই তাঁকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দেওয়া হয়েছে। তৃণমূলে অপমানিত হয়ে তাঁরা আর দল করতে চাননা এমনটাই জানিয়েছেন জাভেদ আকতার। শুধু ইসলামপুরেই নয়, বুধবার বর্ধমানের পানাগড়েও তৃণমূলে টিকিট না পেয়ে দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন ধর্মেন্দ্র শর্মা।

ভোটের আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের, রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক
ভোটের আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের, রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক

নিজের প্রতিক্রিয়ায় ধর্মেন্দ্র শর্মা বলেন, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ৭৩ নম্বর বুথে জাতীয় কংগ্রেসের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মেন্দ্র শর্মা আরও বলেন, ২০০৩ সাল থেকে তিনি সক্রিয় ভাবে তৃণমূল করতেন। কিন্তু দল থেকে তাঁকে কোনোরকম সম্মান দেয়নি। ক্ষোভ উগড়ে বলেন, ২০১৩ ও ২০১৮ সালেও তাঁকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হয়নি। এবারেও তাঁকে ব্রাত্য রাখা হয়। তাঁর পরিবর্ত এমন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে যিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে কাজ করেছেন। এমনকী নির্বাচনের দিন সিপিআইএমের এজেন্ট হিসেবে কাজ করেছেন। তাই বাধ্য হয়ে কংগ্রেসে যোগ দিলেন ধর্মেন্দ্র।

con6

বুধবার কংগ্রেসের হয়ে কাঁকসার বিডিও অফিসে কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। তৃণমূলের ব্লক নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। শাসক শিবিরের সাফ কথা, যাঁরা তৃণমূল করেন তাঁরা দলের নির্দেশ মানবেন, দল ছেড়ে চলে যাবেন না। যে ব্যক্তি তৃণমূলের কর্মী হিসেবে দাবি করছেন, তিনি গত দুটি পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। অন্যদিকে, তৃণমূল টিকিট না পেয়ে কান্দিতে তৃণমূল নেতা-কর্মীরা ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিরদ্ধে। বুধবার যাঁদের মনোনয়ন পেশ করার কথা ছিল সকালে উঠে জানতে পারেন, তাদের নাম বাদ পরেছে।

ভোটের আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের, রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক

ভোটের আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের, রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক
ভোটের আগে মাস্টারস্ট্রোক কংগ্রেসের, রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক

তৃণমূলের হয়ে টিকিট না পাওয়া বিক্ষুব্ধদের অভিযোগ, সিপিএম এবং কংগ্রেসের লোককে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এই দলবদল নিয়ে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক হাবিবুর রহমানের কৌশলী জবাব, কান্দি তৃণমূলের ব্লক সভাপতি বাগবুল হোসেনের অনুগামীরা প্রার্থীপদ থেকে তাঁদের নাম রাতারাতি বাদ দেওয়া হয়েছে। এখন এঁরা কোন পথ অবলম্বন করেন, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত