Kaliaganj Case: কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সিটের তদন্তে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ সিট গঠন করে কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ জারি করে। গত সপ্তাহেই এই ঘটনায় কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের করে রাজ্য।

আরও পড়ুন: সৌমিত্র খাঁয়ের প্রাক্তন ঘরণীতে ভরসা, সুজাতাকে জেলাপরিষদের টিকিট তৃণমূলের

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশের পরই কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তে আইপিএস দময়ন্তী সেন এবং রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এবং প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে সিট গঠন করা হয়। কিন্তু অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রাজ্য। দাবি করা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্ত করতে পারেন না।

কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ 

বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অত্যন্ত বিরল মামলা ছাড়া এইভাবে প্রাইভেট তদন্তের নির্দেশ দেওয়া যায় না। তিনি আরও জানান, সিটের সদস্যদের কেউ টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। একথা শুনেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া সুরে বলে, “কারা টেলিভিশনে গিয়ে কথা বলছেন? তাঁদের পেনশনগুলি কি ফেরত দিয়ে দিতে নির্দেশ দেব?” এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ জুলাই।

কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ 
কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ 

উল্লেখ্য, গত সপ্তাহে কালিয়াগঞ্জকাণ্ডে নাবালিকার মৃত্যু তদন্তে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জোড়া মামলা করে রাজ্য। আদালত সূত্রে খবর, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনকে কেন্দ্র করে একটি মামলা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার স্বরাষ্ট্রসচিবের থেকে রিপোর্ট চাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় মামলাটি করা হয়েছিল।

কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ 

কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ 
কালিয়াগঞ্জকাণ্ডে বড় মোড়, সিটের তদন্তে স্থগিতাদেশ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর