World Cup’23: ডাচদের বিরুদ্ধে ম্যাচ জিতেও সমালোচনার মুখে পাকিস্তান, কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতেও সমালোচনার মুখে পাকিস্তান। প্রশ্ন উঠেছে বাবরদের ব্যাটিং নিয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচদের ৮১ রানে হারায় পাকিস্তান। তবুও ধীর গতির ব্যাটিংয়ের কারণে অনেকেই দুষছেন বাবর ও রিজওয়ানকে। কিন্তু ম্যাচ জেতায় বহুমূল্য ২ পয়েন্ট সংগ্রহ করেছে পাকিস্তান।

আরও পড়ুনঃ গিল খেলার মত অবস্থায় নেই, দ্রাবিড়ের কথা উড়িয়ে জানালেন বোর্ড কর্তা

পাকিস্তানের একাংশ বারবারই বাবর ও রিজওয়ানের ধীর গতির ব্যাটিং পছন্দ করেন না। ওয়াসি হাবিব ও ইফফি বলে জনপ্রিয় দুই ইউটিউবার পাকিস্তানের জয়ের পরেও প্রশ্ন তুলেছেন টপ অর্ডারের ব্যাটিংয়ের ধরণ নিয়ে। নেদারল্যান্ডসের মতো ছোট দলের দলের বিরুদ্ধে বাবর করেছেন ১৮ বলে ৫। ফখর জামান ১৫ বলে ১২ এবং ইমাম উল হক ১৯ বলে ১৫। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে পাকিস্তান।

ডাচদের বিরুদ্ধে ম্যাচ জিতেও সমালোচনার মুখে পাকিস্তান, কেন?

এরপর নবাগত সউদ শাকিল ও মনম্মদ রিজওয়ানের দৌলতে ২৮৬ রানে পৌঁছয় পাকিস্তান। দু’জনেই করেন ৬৮ রান। শেষে মহম্মদ নওয়াজ ৩৯ ও শাদাব খান ৩২ রান যোগ করেন। যদিও পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের সামনে ডাচরা ভেঙে পড়ে। তাঁদের ইনিংস শেষ হয় ২০৫ রানে।

ডাচদের বিরুদ্ধে ম্যাচ জিতেও সমালোচনার মুখে পাকিস্তান, কেন?

ডাচদের বিরুদ্ধে ম্যাচ জিতেও সমালোচনার মুখে পাকিস্তান, কেন?

মূলত বাবর ও রিজওয়ান কিছুটা ধীর গতির ব্যাটিং করে থাকেন। তাঁদের ‘টুক টুক বল্লেবাজ’ বলেও কটাক্ষ করেন ইফফি ও ওয়াসি। পাকিস্তানের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে। এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল বাবরদের। এবার কী হয় সেদিকে নজর রয়েছে। তবে, পাকিস্তানের ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ডাচদের বিরুদ্ধে ম্যাচ জিতেও সমালোচনার মুখে পাকিস্তান, কেন?
ডাচদের বিরুদ্ধে ম্যাচ জিতেও সমালোচনার মুখে পাকিস্তান, কেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন