Shubman Gill: গিল খেলার মত অবস্থায় নেই, দ্রাবিড়ের কথা উড়িয়ে জানালেন বোর্ড কর্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ অভিযান শুরু করার আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করার আগে বেশ চাপে অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড় ।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতের পদক সেঞ্চুরি, অভিনন্দন মোদীর

তবে দলের তারকা ওপেনার অসুস্থ হলেও দ্রাবিড় কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ। গতকাল দ্রাবিড় জানিয়েছিলেন “শুভমান আগের থেকে অনেকটাই ভালো আছে। আমাদের মেডিক্যাল টিম সবসময় ওর দেখভাল করছে। এখনও ম্যাচ শুরু হতে ৩৬ ঘন্টা বাকি আছে। তাই সব দিক দেখেই সিদ্ধান্ত নেব।”

গিল খেলার মত অবস্থায় নেই,
গিল খেলার মত অবস্থায় নেই,

কিন্তু আজ বোর্ডের এক কর্তার দাবি শুভমন খেলার মতো অবস্থায় নেই। প্রথম দুটি ম্যাচেই হয়তো পাওয়া যাবে না তাঁকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে, ২৪ বছরের শুভমন রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো খেলতে পারবেনই না, সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁর খেলার সম্ভাবনা কম।

9 6
বিশ্বকাপ অভিযান শুরু করার আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার

বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে এখনও শুভমন সম্পর্কে কিছু জানানো হয়নি। শুক্রবার সকালেই জানা গিয়েছিল যে, ডেঙ্গি আক্রান্ত শুভমান। শুভমানের জায়গায় ঈশানকে ওপেন করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীনই জ্বরে পড়েছিলেন শুভমান।

গিল খেলার মত অবস্থায় নেই, দ্রাবিড়ের কথা উড়িয়ে জানালেন বোর্ড কর্তা

বিশ্বকাপ অভিযান শুরু করার আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার

সেই সময় অধিনায়ক রোহিত শর্মা জানান, শুভমান-সহ টিম ইন্ডিয়ার কয়েকজন সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। তবে পরে জানা যায়, গিলের অসুস্থতা সাধারণ ভাইরাল জ্বর নয়। তিনি আক্রান্ত ডেঙ্গুতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন