নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহ থেকেই তালিবানদের আগ্রাসনের সাক্ষী থেকেছে আফগানিস্থান। যারফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আফগান বাসিন্দাদের মধ্যে। তাই যতদিন এগিয়েছে ততোই দেশ ছাড়ার ধুম দেখা গিয়েছে আফগান নাগরিক সহ সেখানে কর্মরত অন্যান্য ব্যক্তিদের মধ্যে। যারফলে, ভারত ও আমেরিকা সহ বেশ কিছু দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেখানে আটকে থাকা নাগরিক সহ আফগানদের নিরাপত্তা প্রদানের জন্য নিজেদের দেশে উড়িয়ে আনা হয়েছে।
আরও পড়ুনঃ তালিবানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে আমেরিকা, জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা
কিন্তু এসবের মাঝেই তালিবানদের কাবুল দখলের জন্য উৎসবে মেতে উঠল পাকিস্তান। মূলত তালিবানিদের শরিয়ত আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি কে ঘিরে খুশির আমেজ পড়শি দেশে। সেখানকার জমিয়ত-ই-উলেমা-ই-ইসলাম ও দিফা-ই-পাকিস্তান কাউন্সিল-এর মুখপাত্র মৌলানা হামিদ-উল-হক হাক্কানি তালিবানের কাবুল জয়ে উচ্ছাস প্রকাশ করেন।

লাহোরের প্রেস ক্লাবে দাঁড়িয়ে তিনি বলেন, ” এই মুহূর্তে গোটা বিশ্বের ই উচিত তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া। বিগত ৪০ বছরের ও বেশি সময় ধরেই বিদেশি শক্তি কাবুলে শাসন করছে। তবে এবার আফগানিস্তানকে মুক্ত করল তালিবান।”
তালিবানদের কাবুল দখলে উৎসবের পরিবেশ পাকিস্তানে
বিদেশনীতি বিদ দের একাংশের অনুমান, পাকিস্তানের হাত ধরেই জন্ম নিয়েছে এই তালিবান সংগঠন, মুলত মুহাজিত দের শায়েস্তা করতেই এই সংগঠনের প্রতিষ্ঠা করেছিল পাক। তাই তালিবানদের এই জয়ে আনন্দে আত্মহারা পাক ধর্মীয় সংগঠন গুলি।তাই আগামী ২৭ তারিখ এক বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে পাক সংস্থা গুলির তরফ থেকে। যারজন্য, পথে নেমে রীতি মত চাঁদা তোলা ও শুরু করেছে বিভিন্ন মাদ্রাসা ও উলেমা সংগঠন গুলি।




